6:00 am, Sunday, 18 October 2026

হীড বাংলাদেশের উদ্যোগে ৭৫ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপবৃত্তি

মোঃ নাহিদুল ইসলাম চৌধুরী,কমলগঞ্জ: কমলগঞ্জে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হীড বাংলাদেশের উদ্যোগে মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় উচ্চশিক্ষা বৃত্তি প্রদান এবং ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪ ও জিপিএ-৫ প্রাপ্ত ৭৫ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান করা হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে হীড বাংলাদেশ কমলগঞ্জ প্রজেক্ট সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

হীড বাংলাদেশ মৌলভীবাজার অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক সুব্রত কাম্পুর সভাপতিত্বে এবং কমলগঞ্জ শাখা ব্যবস্থাপক মো. নুরুজ্জামান গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ, সিলেট বিভাগের প্রকল্প পরিচালক ফ্রান্সিস হাজং, কেপিএম নুরুল আলম সিদ্দিকী, আল আমিন, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন ও এসআই মাহবুব।

অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন সাবেক প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব ও প্রভাবতী সিনহা। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন তন্নি বৈদ্য তমা ও রাফসান আহমেদ রাকিব।

এ সময় এসএসসি পরীক্ষায় জিপিএ-৪ ও ৫ প্রাপ্ত ৫১ জন এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪ ও ৫ প্রাপ্ত ২৪ জনসহ মোট ৭৫ জন শিক্ষার্থীর মধ্যে ৩ লাখ ১১ হাজার টাকা উপবৃত্তি ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও হীড বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ স্থানে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ

হীড বাংলাদেশের উদ্যোগে ৭৫ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপবৃত্তি

Update Time : 05:18:55 pm, Wednesday, 24 June 2026