9:46 am, Thursday, 25 June 2026

শিক্ষার্থীদের ইন-হাউস কোচিং করতেই হবে: শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট : প্রতি স্কুলে শিক্ষার্থীদের ইন হাউস কোচিং করতেই হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

একইসঙ্গে আগামী বছরের (২০২৭ সাল) এসএসসি পরীক্ষা জানুয়ারিতে নেওয়া হবে বলে জানান তিনি।

বুধবার (২৪ জুন) ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

তিনি বলেন, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা আমরা জানুয়ারি মাসে নেবো।

যদিও রোজার কারণে একটু পেছাতে পারতাম। কিন্তু আমরা ছাত্র-শিক্ষক-অভিভাবকদের সাথে সভা করেছি।
তারা সবাই বলেছেন, রোজার ঈদের আগে পরীক্ষা নেওয়াই ভালো। ফলে সবার মতামত নিয়ে এটা করেছি।
জুনে কোর্স কাভার করেছি। জুনে কোর্স কাভার করে প্রি-টেস্ট, তারপর টেস্ট।
তিনি বলেন, প্রতি স্কুলে শিক্ষার্থীদের ইন হাউস কোচিং করতেই হবে। এ ব্যাপারে শিক্ষকদের অনুরোধ করব। স্থানীয় গভর্নিং কমিটির সাথে আলাপ করে শিক্ষকদের সম্মানী দেবেন, এটা করতে হবে। আমাদের ফলাফলের ধারাবাহিকতা ড্রপ করেছে। আমরা দেখেছি ২০২১, ২০২২ এবং ২০২৩ সালে ফলাফল। এটা ওপরের দিকে তুলতে হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

হীড বাংলাদেশের উদ্যোগে ৭৫ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপবৃত্তি

শিক্ষার্থীদের ইন-হাউস কোচিং করতেই হবে: শিক্ষামন্ত্রী

Update Time : 09:53:11 am, Wednesday, 24 June 2026