9:45 am, Sunday, 31 May 2026

বরিশালে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

ডেস্ক রিপোর্ট : বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

আজ বুধবার দুপুরে বরিশাল-কুয়াকাটা সড়কে উপজেলার হ্যালিপেড মাঠ-সংলগ্ন সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বাকেরগঞ্জ থানার এসআই মো. শাহিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তেিদর নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বাসটি কুয়াকাটা থেকে বরিশালের দিকে আসছিল আর অটোরিকশাটি যাত্রী নিয়ে যাচ্ছিল বিপরীত দিকে। পথে সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনার পর ওই সড়কে যানবাহন চলাচল সাময়িকভাবে কিছুক্ষণ বন্ধ থাকে। হতাহতদের উদ্ধার করে বাকেগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজার জুয়া ও মাদকের ভয়াবহ বিস্তার-অপরাধের ঝুঁকিতে শহর, ধ্বংসের পথে কিশোর-যুব সমাজ (পর্ব-১)

বরিশালে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

Update Time : 08:57:15 am, Wednesday, 20 July 2022