স্টাফ রিপোর্টার: আল নুর আই হসপিটাল এবং মক্কা আই হসপিটাল ঢাকা এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ হয়েছে ।রঙ্গারচর ইউনিয়নে বন্যার্ত মানুষের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার সকালে নৌকায় ত্রাণ নিয়ে সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। এসময় রঙ্গারচর ইউনিয়নের কয়েকটি গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থ ৩৫০ পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে।খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল চিনি,লবন,পেয়াজ, তেল,ছানা, আলু,চাল ইত্যাদি।
বস্তা ভর্তি ত্রাণ পেয়ে হাসি ফুটেছে বন্যার্ত মানুষের মুখে।
চানপুর গ্রামের সিরাজ মিয়া জানান, বন্যায় বাড়িঘরে পানি অনেক কষ্ট করে দিন কাটছে। এতদিন পরে বস্তা ভর্তি খাবার পাইছি তাই অনেক খুশি।অনেক বাজার আছে বস্তায়।
চাতলপুর গ্রামের রশিদা বেগম জানায়, বন্যায় সবদিকে পানি রোজগার নেই। অনেক বড় প্যাকেট পাইছি। অনেক টাকার খরচ আছে।কয়দিন চলার ব্যবস্থা হইছে।
পানিবন্দী মানুষের আয়রোজগার না তাকায় মানবেতর জীবনযাপন করছে হাওরাঞ্চলের মানুষ। এত কষ্টের মধ্যে এক প্যাকেট খাবার পেয়ে খুশি সবাই।
খাদ্য সামগ্রী বিতরণ শেষে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া জানান, বন্যার্ত মানুষের দিন কাটছে অনেক কষ্টে।বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে তাদের পাশে তাকার চেষ্টা করছি।সরকারের পাশাপাশি অনেক সামাজিক সংগঠন এগিয়ে এসেছে বন্যার্ত মানুষের পাশে দাড়াতে।
এসময় উপস্থিত ছিলেন এডমিন অফিসার মুজাহিদুল ইসলাম।
এসময় তিনি বলেন, আমরা সামাজিক বিভিন্ন কাজকর্মের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো চেষ্টা করি।করোনা ও বন্যা দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছি। সুনামগঞ্জের মানুষ বন্যায় ক্ষতিগ্রস্থ তাদের ঘরে খাবার নেই।আমরা আমাদের সাধ্যমতো তাদের ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে পৌঁছে দিচ্ছি।
এসম উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফেদাউর রহমান।
9:14 pm, Tuesday, 21 April 2026
News Title :
বস্তা ভর্তি ত্রাণ পেয়ে খুশি সবাই
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 03:43:39 am, Monday, 8 July 2024
- 352 Time View
Tag :
Popular Post





























