1:27 am, Thursday, 6 August 2026

বাঁশখালীতে পুলিশের গুলিতে ৫ বিদ্যুৎ শ্রমিক নিহত, গুলিবিদ্ধসহ আহত ২৫

ডেস্ক রিপোট :: চট্টগ্রামের বাঁশখালীতে কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধসহ আহত হয়েছেন আরও কমপক্ষে ২৫ জন। আহতদেরকে উদ্ধার করে বাঁশখালী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, বেতন ভাতা নিয়ে শুক্রবার থেকে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জেরে সকালে প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন শ্রমিক নেতারা। বৈঠক চলার সময় দাবি-দাওয়া আদায় নিয়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ গুলি ছুড়লে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। আহত হন আরও অন্তত ২৫ জন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Tag :
About Author Information

Sirajul Islam

ভারত সরকারের বৃত্তিতে উচ্চশিক্ষা অর্জনে যাচ্ছেন ৫৪১ বাংলাদেশি

বাঁশখালীতে পুলিশের গুলিতে ৫ বিদ্যুৎ শ্রমিক নিহত, গুলিবিদ্ধসহ আহত ২৫

Update Time : 09:34:42 am, Saturday, 17 April 2021