11:31 am, Friday, 16 October 2026

বাংলাদেশকে ৬৪ রানে অলআউট করার রহস্য জানালেন স্টার্ক

ডেস্ক রিপোর্ট : ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টের শুরুতেই বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামিয়েছেন মিচেল স্টার্ক। দুর্দান্ত সুইং ও বাউন্সে মাত্র ২২ বলেই পাঁচ উইকেট তুলে নেন এই বাঁহাতি পেসার।

শেষ পর্যন্ত তার শিকার হয় ৬ উইকেট, মাত্র ১২ রানে। বাংলাদেশের ইনিংস থামে ৬৪ রানে।
টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। ম্যাচের প্রথম বলেই শাদমান ইসলামকে ফিরিয়ে শুরু করেন স্টার্ক।

এরপর তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক ও লিটন দাসকেও সাজঘরে ফেরান তিনি। প্রথম সেশনেই বাংলাদেশ হারায় ছয় উইকেট।
এমন বিধ্বংসী বোলিংয়ের পেছনের রহস্যও জানিয়েছেন স্টার্ক। তার মতে, প্রথম টেস্টের অভিজ্ঞতা থেকে অস্ট্রেলিয়া নিজেদের লেংথে পরিবর্তন এনেছে। একটু বেশি ফুল লেংথে বল করার পাশাপাশি বাউন্সারের ব্যবহার বাড়ানোই ছিল পরিকল্পনার অংশ।

স্টার্ক বলেন, ‘আমাদের একটু বেশি ফুল লেংথে বল করতে হয়েছে। প্রথম টেস্টে তারা বেশ ধৈর্য ধরে ব্যাটিং করেছে এবং খুব ভালো খেলেছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল লেংথ একটু ফুল করা, বাউন্সার আরও বেশি ব্যবহার করা এবং ক্যাচগুলো ধরে রাখা। এখন পর্যন্ত সেটা বেশ ভালোভাবেই কাজে দিয়েছে।’

ম্যাকাইয়ের উইকেটের কন্ডিশনও পেসারদের সহায়তা করেছে বলে মনে করেন স্টার্ক। শুরুতে উইকেট কিছুটা স্যাঁতসেঁতে ও পিচ্ছিল ছিল, সেখানে বলেও ছিল মুভমেন্ট। তবে সময়ের সঙ্গে উইকেট আরও শক্ত ও দ্রুত হয়ে উঠবে বলে ধারণা তার।

স্টার্ক বলেন, ‘এখনো কিছুটা বলের মুভমেন্ট আছে। ডারউইনের প্রথম সেশনের মতো এতটা সাইডওয়ে মুভমেন্ট নেই। আমার মনে হচ্ছে উইকেটটা আরও একটু দ্রুতগতির ও শক্ত হবে।’

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের ৬৪ রানের জবাবে ৪ উইকেট হারিয়ে ১৩২ রান করেছে অস্ট্রেলিয়া। সফরকারীদের চেয়ে তারা এগিয়ে আছে ৬৮ রানে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ার শিববাড়িতে প্রস্তুত এক হাজার হাতের প্রতিমা: আসবেন লক্ষাধিক দর্শনার্থী

বাংলাদেশকে ৬৪ রানে অলআউট করার রহস্য জানালেন স্টার্ক

Update Time : 08:14:34 am, Saturday, 22 August 2026