12:05 am, Friday, 10 July 2026

বাংলালিংকের বিরুদ্ধে মামলার আবেদন জেমসের

ডেস্ক রিপোর্ট : নিজের গান সুরক্ষায় কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে বাংলালিংক মোবাইল কোম্পানির বিরুদ্ধে মামলা করতে আদালত পাড়ায় এসেছেন সংগীত শিল্পী জেমস। এরই মধ্যে তিনি আদালতে দুটি মামলার আবেদন করেছেন।

আজ বুধবার (১০ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েসের আদালতে দেশের এ শীর্ষ সংগীত তারকা তার আইনজীবীর মাধ্যমে বাংলালিংকের বিরুদ্ধে দুটি মামলার আবেদন করেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘জেমস আদালতে এসে তার আইনজীবীর মাধ্যমে বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইটের দুটি মামলার আবেদন করেছেন। তার অসংখ্য জনপ্রিয় গান আছে। কোনো ধরনের অনুমতি না নিয়েই জেমসের গান বাংলালিংক তাদের ওয়েলকাম টিউন, বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে আসছে। বাংলালিংকের এ কর্মকাণ্ড কপিরাইট আইন ভঙ্গের শামিল। এ কারণে তিনি মামলা করতে আদালতে আবেদন করেছেন।’

Tag :
About Author Information

Sirajul Islam

বড়লেখায় বাঁশের বেড়ায় রাস্তা বন্ধ : প্রতিবাদ করায় হামলা ও শ্লীলতাহানি

বাংলালিংকের বিরুদ্ধে মামলার আবেদন জেমসের

Update Time : 07:12:28 am, Wednesday, 10 November 2021