12:06 am, Wednesday, 22 April 2026

বাংলা সিনেমায় রিয়া চক্রবর্তী

বিনোদন ডেস্ক :: সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তী। বলিউডের এই তারকার আত্যাহত্মার ঘটনার জেলও খেটেছেন রিয়া। এবার জানা গেলো বাংলা সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি।

সিনেমার প্রযোজক রানা সরকারের বরাত দিয়ে এমনটিই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম।

জানা গেছে, ২ জুলাই রিয়ার জন্মদিন। এই বিশেষ দিনে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে, টুইটে করে রানা লেখেন, ‘শুভ জন্মদিন রিয়া। জীবনের চাকা ঘুরতে থাকুক। কলকাতায় এসে আমাদের সঙ্গে যোগ দাও।’

এই টুইট নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। তবে কি বাংলা সিনেমায় অভিষেক হতে চলেছে এই অভিনেত্রীর? রানার এই টুইট কি তেমনই কোনো আভাস দিচ্ছে? সংবাদ মাধ্যমে রানা সরকার বলেন, ‘হ্যাঁ, আমি পরবর্তী ছবির জন্য রিয়ার সঙ্গে যোগাযোগ করেছি। এই দু’দিন হলো। এখনো চূড়ান্ত কিছুই হয়নি। আমি মনে করি ওর কোনো দোষ ছিল না। মুম্বাইয়ে তো তেমন কেউ কোনো কাজও দিচ্ছে না রিয়াকে। কলকাতায় ছবি করতেই পারে।’

আগামী ছবির প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন প্রযোজক। রিয়া বাঙালি মেয়ে। তাই আরও বেশি করে ওর কথা ভাবছেন রানা।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

বাংলা সিনেমায় রিয়া চক্রবর্তী

Update Time : 01:31:48 pm, Saturday, 2 July 2022