এম শাহাব উদ্দিন আহমদ: শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার একদফা দাবিতে মৌলভীবাজারে জেলা বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গন থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান পদযাত্রার নেতৃত্ব দেন। পদযাত্রা সফল করতে বেলা ২টার পর থেকে বিএনপির বিভিন্ন ইউনিট থেকে কয়েক হাজার নেতা কর্মীরা জড়ো হতে থাকেন। পরে পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পশ্চিমবাজার চৌরাস্তা এলাকায় গিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। পদযাত্রা শেষে সমাবেশে বক্তব্য রাখেন এম নাসের রহমান।
নাসের রহমান বক্তব্যে বলেন, বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। আজকে সারা বাংলাদেশের শুধু পদযাত্রা নয়, বিজয়ের জয় যাত্রা শুরু হয়েছে। এর আগে সভা হয়েছে, সমাবেশ হয়েছে, আমরা শান্তিপূর্ণনভাবে বিক্ষোভ করছি। এই অবৈধ সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এক দফা এক দাবি, দাবি এখন একটাই। নাসের রহমান আরো বলেন, শুধু আমরা বিএনপি নই, ৩৬টি রাজনৈতিক দল একযোগে ঘোষণা দিয়েছে যে, এই সরকারকে এখনই পদত্যাগ করতে হবে। এদেশের মানুষ আর আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না। এই পদযাত্রার মধ্য দিয়ে আমরা এই সরকারের পদত্যাগ যাত্রা শুরু করেছি। এটা হচ্ছে বিজয়ের যাত্রা। এই যাত্রার মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের এক দফা দাবি আদায় করব। এই ভয়াবহ দানবীয় অবৈধ দখলদার সরকারকে পরাজিত করে জনগণের সরকার, জনগণের পার্লামেন্ট গঠন করব।
জেলা বিএনপির সহ সভাপতি ফয়ছল আহমদের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, সিনিয়র সহ সভাপতি সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন, সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, আশিক মোশাররফ, মো: হেলু মিয়া , প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফখরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন বদরুল আলম,বকসি মিছবাহ উর রহমান,আব্দুর রহিম রিপন, মো: ইদ্রিছ আলী,অলিউর রহমান, মিজানুর রহমান নিজাম, ফরহাদ রশীদ, এম এ মুহিত, জিএমএ মোক্তাদির রাজু, রফিকুল ইসলাম রসিক, আজিজুল হক সেলিম, হাফেজ আহমদ মাহফুজ,আকিদুর রহমান সোহান, আমির মোহাম্মদ, মাহবুবুর রহমান শিপন, শিবলু আহমদ, জনি আহমদসহ জেলার বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
10:44 pm, Thursday, 15 October 2026
News Title :
বিএনপির পদযাত্রায় শুধু পদযাত্রাই নয়, বিজয়ের জয় যাত্রা শুরু হয়েছে– এম নাসের রহমান
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 01:41:20 pm, Tuesday, 18 July 2023
- 686 Time View
Tag :
Popular Post



























