7:28 am, Friday, 17 April 2026

বিএনপি’র ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী: মৌলভীবাজার জেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, মৌলভীবাজার জেলা শাখা’র আয়োজনে ০৩ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ শনিবার বিকাল ০৩.০০ ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মৌলভীবাজার শহরে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপি সহ বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল সহকারে স্থানীয় মৌলভীবাজার শহরের মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয় এবং সেখানে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব আব্দুল মুকিত এর সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা বিএনপির সহ সম্পাদক সদর উপজেলা বিএনপির সহ সভাপতি মুহিতুর রহমান হেলাল এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মিজানুর রহমান (ভিপি মিজান), বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রকিব সাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিন বক্স, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির আহবায়ক মুজিবুর রহমান মজনু, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলার সভাপতি সাবেক কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় তাঁতীদলের সদস্য এম এ হক, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক গাজী মারুফ, রাজনগর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আশরাফুজ্জামান খান নাহাজ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক যুবদল নেতা সেলিম মোহাম্মদ সালাহউদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ, কুলাউড়া উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল মন্নান, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, জেলা যুবদলের সহ সভাপতি জলিল আহমদ, জেলা কৃষকদলের সদস্য সচিব মুনাহিম কবির, জেলা যুবদল নেতা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এম এ নিশাত, জেলা জাসাসের যুগ্ম আহবায়ক ওয়াহিদুর রহমান জুনেদ, জেলা যুবদল নেতা এডভোকেট সৈয়দ নেপুর আলী, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, মহিলা দল মৌলভীবাজার জেলা শাখার নেত্রী সামছুন নাহার পপি, শ্যামলি সূত্র ধর, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সাজ্জাদ আহমেদ শাহান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুনুর রশিদ মামুন প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জনাব মিজানুর রহমান বলেন, অবৈধ সরকারের মন্ত্রী এমপি এবং নেতাকর্মীদের নজিরবিহিন দুর্ণীতি ও লোটপাটের কারনে দেশের অর্থনীতি আজ ভেঙ্গে পড়েছে, ব্যাংকের রিজার্ভ কমে গেছে, দেশ আজ দেউলিয়া হওয়ার পথে, দেশে আজ গণতন্ত্র নেই, রাজপথে আমাদের মিছিল বা প্রতিবাদ করার কোন অধিকার নেই, প্রতিবাদ করতে গেলেই হামলা মামলার স্বীকার হতে হয়। ভোলা ও নারায়নগঞ্জে মিছিলে বিনা কারনে পুলিশ গুলি করে আমাদের দলের তিন জন কর্মীকে হত্যা করেছে। আমরা এই হত্যা কান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এবং তদন্ত পূর্বক হত্যাকারী পুলিশের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের আহবান জানাচ্ছি। এছাড়া জ্বালানী তেল গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক দাম বৃদ্ধি ও অসহনীয় লোডশেডিং এর কারনে আজ দেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। দেশের জনগনকে সংগে নিয়ে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের মাধ্যমে খুব শিঘ্রই দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব ইনশা আল্লাহ। সমাবেশ শেষে মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মিজানুর রহমান (ভিপি মিজান) শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধন করেন। র‌্যালিটিতে বিএনপি সহ অংগ সংগঠনের হাজার হাজার নেতা কর্মী অংশগ্রহণ করেন। র‌্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনার কোর্ট রোড থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে এম সাইফুর রহমান রোড হয়ে কুসুমবাগ পয়েন্টে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে সমাপনি বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব আব্দুল মুকিত।
Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

বিএনপি’র ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী: মৌলভীবাজার জেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

Update Time : 01:50:10 pm, Saturday, 3 September 2022