4:08 pm, Thursday, 18 June 2026

বিএনপি নির্বাচনে আসবে না, এটা উড়িয়ে দেওয়া যাবে না : কাদের

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচনে আসবে না এটা উড়িয়ে দেওয়া যাবে না। বিএনপির এখনো নির্বাচনে আসার সুযোগ আছে।

আজ শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।  তিনি বলেন, চারটি বিভাগে মনোনয়ন চূড়ান্ত করেছি। আগামীকাল ৩০০ আসনের প্রার্থিতা ঘোষণা করতে পারব। নতুন এসেছে, কিছু বাদও পড়েছে। উইনিবেল প্রার্থী আমরা বাদ দেইনি।
ওবায়দুল কাদের বলেন, আমরা যখন বিভাগের নাম ঘোষণা করি তখন ভিড় বেড়ে যায়, নির্দিষ্ট বিভাগ শুনলে পিড়াপীড়ি শুরু হয়ে যায়। কীভাবে নাম বাহির করা যায়। সে কারণে বিভাগের নাম ঘোষণা করছি না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা মনোনয়নের ব্যাপারটা সুনির্দিষ্ট করে এখন বলছি না, কারণ এর মধ্যে আমরা যে সকল প্রার্থী দিয়েছি, সেসব মনোনয়নে ভুলত্রুটিও থাকতে পারে। সেটাও সংশোধনের একটা সুযোগ রেখেছি। এ কারণে আমরা ঠিক করেছি— ভিন্নভাবে, জেলাভাবে বা বিভাগভাবে প্রার্থিতা ঘোষণা করব না। একসঙ্গে ৩০০ আসনের প্রার্থিতা ঘোষণা করতে চাই। এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

আশা-ভরসার প্রতীক নাকি দলের বোঝা!

বিএনপি নির্বাচনে আসবে না, এটা উড়িয়ে দেওয়া যাবে না : কাদের

Update Time : 03:16:51 pm, Friday, 24 November 2023