11:49 pm, Saturday, 6 June 2026

বিএসটিআইকে আরও শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : দেশের প্রয়োজন অনুয়ায়ী বিএসটিআইকে আরো শক্তিশালী করা হবে বলে মন্তব্য করেছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

এ লক্ষ্যে বিএসটিআইয়ের জনবলের বিষয়টির দিকে দৃষ্টি দেওয়ার কথাও বলেছেন বাণিজ্যমন্ত্রী।

শনিবার (৬ জুন) বিএসটিআই কর্তৃক আয়োজিত বিশ্ব মান (মেট্রোলজি) দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
‘নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’ এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালন করা হচ্ছে।

মন্ত্রী বলেন, ‘বিএসটিআইকে আমাদের দেশের প্রয়োজন অনুযায়ী আমরা শক্তিশালী করব। প্রয়োজনে জনবল স্ফৃত করব এবং একটা কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ।

এখানে যারা আছেন সবাই অত্যন্ত মেধাবী মানুষ। মেধাবী উচ্চ শিক্ষিত মানুষ দেশকে কন্ট্রিবিউট করার ক্ষমতা রাখে।
আপনাদের নিয়েই আমরা আমাদের প্রত্যেকটা পণ্যের উচ্চ গুণগত মান যেটাতে আস্থা থাকে মানুষের সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য একটা বড় আকারের কাজের সূচনা আগামী দিনে করব।’
তিনি আরো বলেন, মেট্রোলজি শিল্প উন্নয়নসহ বৈজ্ঞানিক গবেষণা এবং দৈনন্দিন জীবনে সঠিক পরিমাপের গুরুত্ব নিয়ে কাজ করে থাকে। বর্তমান বিশ্বে তথ্যনির্ভর ও প্রমাণভিত্তিক নীতি প্রণয়নের ক্ষেত্রে সঠিক পরিমাপের নির্ভুল পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মন্ত্রী বলেন, বর্তমানে বিএসটিআইর কর্মকাণ্ডের পরিধি অনুযায়ী বিদ্যমান জনবল অপ্রতুল। যেটির কথা আমাদের মহাপরিচালক বললেন সে বিষয়ে আমরা দৃষ্টি দিব এবং তাকে আমি বলেছি যে এটির একটি ফাংশনাল অর্গানোগ্রাম তৈরির জন্য। আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, মালয়েশিয়াসহ কয়েকটি দেশের মডেল স্টাডি করে আমাদের প্রয়োজন অনুযায়ী রিমোডেলিং করবো।

বিশেষ অতিথি বক্তব্যে শিল্প সচিব মো. ওবায়দুর রহমান বলেন, এটা পুরাতন প্রতিষ্ঠান জনগণের আস্থা সৃষ্টি করতে পেরেছে। তবে তাদের প্রধান সমস্যা হচ্ছে লোকবল, এটা আশা করি সমাধান হবে।

এফবিসিসিআইর প্রশাসক ও অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান বলেন, এটি আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত। আমার বিশ্বাস এই দিবস উদযাপনের মাধ্যমে নতুন একটি জায়গায় প্রবেশ করলো বিএসটিআই।

সভাপতির বক্তব্যে বিএসটিআই মহাপরিচালক কাজী ইমদাদুল হক বলেন, জনগণের প্রত্যাশা পূরণে বিএসটিআইয়ের অর্পিত দ্বায়িত্ব পালন করে যাচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য প্রসারেও কাজ করছে বিএসটিআই। বিএসটিআই ২৩টি জেলায় নানা আয়োজনে এই দিবসটি উদযাপন হচ্ছে। আমরা ৪৭০০ পণ্যের মান সম্পন্ন করেছি বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ৮৪২ জন কর্মরত ৬০৮ জন রয়েছে, যানবাহন অপ্রতুল রয়েছে, ৪২ জেলায় অফিস চালু করা দরকার, পূর্বাচলে জমি পেলে সেখানে দাপ্তরিক কার্যক্রম আরও বাড়ানো সম্ভব হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাহারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

বিএসটিআইকে আরও শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

Update Time : 09:52:09 am, Saturday, 6 June 2026