3:44 am, Wednesday, 22 April 2026

বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা ২০২৩ উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি:: মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে মৌলভীবাজার শেখ রাসেল ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে ‘মহান বিজয় দিবস কাবাডি (বালক-বালিকা) প্রতিযোগিতা-২০২৩।১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কাবাডি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।এই কাবাডি প্রতিযোগিতায় মৌলভীবাজার জেলার ০৭ উপজেলা এবং মৌলভীবাজার পৌরসভা থেকে মোট ০৮ টি দল অংশগ্রহণ করছে।আগামী ১৬ ডিসেম্বর দুপুরে এই কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। মৌলভীবাজার সদর উপজেলা ও মৌলভীবাজার পৌরসভা দল ফাইনাল খেলায় মুখোমুখি হবে।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম প্রমুখ।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা ২০২৩ উদ্বোধন

Update Time : 10:54:32 am, Thursday, 14 December 2023