7:27 pm, Thursday, 15 October 2026

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

সোহেল রানা: কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের কুশালপুর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন করছেন এক নারী। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ রিপোর্ট লেখার সময় প্রেমিকের বাড়িতে অবস্থান করছিলেন প্রেমিকা।বৃহস্পতিবার বিকালে নোয়াখালীর সোনাইমুড়ি থেকে কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের কুশালপুর গ্রামে প্রেমিক উজ্জ্বলের বাড়িতে এসে অনশন শুরু করেন ওই প্রেমিকা। জানা যায়, গত রমযানে অনলাইনে ওই নারীর সাথে প্রেমিক উজ্জ্বলের পরিচয় হয়। বিয়ের দাবিতে অনশনে থাকা ওই নারী জানান,প্রায় ১ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। প্রেমের ফাঁদে ফেলে প্রেমিক উজ্জ্বল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন অস্বীকার করছে। তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেছেন ওই নারী। বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও জানান ওই নারী। এদিকে পলাতক থাকায় প্রেমিক উজ্জ্বলের কোনো মন্তব্য পাওয়া যায়নি। ঘটনায় সততা স্বীকার করে স্থানীয় ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার বলেন আমি ঘটনাস্থলে যাচ্ছি গিয়ে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নিচ্ছি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ার শিববাড়িতে প্রস্তুত এক হাজার হাতের প্রতিমা: আসবেন লক্ষাধিক দর্শনার্থী

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

Update Time : 02:57:04 pm, Thursday, 18 January 2024