5:58 pm, Wednesday, 6 May 2026

বৃহস্পতির চেয়েও ১৩ গুণ বড় গ্রহের সন্ধান

ডেস্ক রিপোট:ভারতের আহমেদাবাদের ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরির (পিআরএল) বিজ্ঞানীরা জানিয়েছেন, তারা বৃহস্পতির থেকেও আকারে প্রায় ১৩ গুণ বড় একটি গ্রহ আবিষ্কার করেছেন। সৌরজগতের বাইরে থাকা এই গ্রহটি মহাকাশের ঘনতম গ্রহ। ভারতের বিজ্ঞানী অভিজিৎ চক্রবর্তীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক মহাকাশ বিজ্ঞানীদের একটি দল এই গ্রহটি আবিষ্কার করে।

আনন্দবাজার জানিয়েছে, সম্প্রতি ‘অ্যাস্ট্রোনমি এন্ড অ্যাস্ট্রোফিজিক্স লেটার্স’ নামের একটি পত্রিকায় এই গবেষণার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে।

নতুন এই গ্রহটি আসলে একটি এক্সোপ্ল্যানেট। অর্থাৎ সৌরজগতের বাইরে থাকা কোনো সুবিশাল তারার চারপাশে ঘোরে এই গ্রহটি।

দেশীয় পদ্ধতিতে তৈরি ‘পিআরএল অ্যাডভান্সড রেডিয়াল-ভেলসিটি আবু স্কাই সার্চ স্পেক্টোগ্রাফ’ এর মাধ্যমে রাজস্থানের শহর মাউন্ট আবুর গুরুশিখর মানমন্দির থেকে এই গ্রহটির ভর মাপা হয়েছে। বিজ্ঞানীরা জানান, নতুন এই গ্রহটির ভর ১৪ গ্রাম/ঘন সেন্টিমিটার।

পৃথিবী থেকে ৭৩১ আলোকবর্ষ দূরে অবস্থিত এই গ্রহটির নাম দেওয়া হয়েছে ‘টিওআই ৪৬০৩ বি’ বা ‘এইচডি২৪৫১৩৪বি’। টিওআই ৪৬০৩ বা এইচডি২৪৫১৩৪ নামে এক সুবিশাল তারার চারপাশে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে এই নতুন গ্রহটি। একবার সেই তারাকে প্রদক্ষিণ করতে এই গ্রহের সময় লাগে ৭ দশমিক ২৪ দিন। গ্রহটি প্রচণ্ড গরম এবং এর বহিরাংশের তাপমাত্রা প্রায় ১৩৯৬ ডিগ্রি সেলসিয়াস।

এর আগেও ভারতীয় বিজ্ঞানীদের দল এই রকমই দু’টি এক্সোপ্ল্যানেট আবিষ্কার করেছিল। এখনও পর্যন্ত সৌরজগতের বাইরে ৫ হাজারেরও বেশি এই ধরণের এক্সোপ্ল্যানেটের সন্ধান মিলেছে। যেগুলোর প্রকৃতি, বৈশিষ্ট্য এবং আবহাওয়া একে অপরের থেকে সম্পূর্ণ ভিন্ন।

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এক বিবৃতিতে জানিয়েছে, পিআরএলের বৈজ্ঞানিক দলটির এই নতুন আবিষ্কারের ফলে সৌরজগতের বাইরে থাকা এক্সোপ্ল্যানেটগুলোর গঠন পদ্ধতি ও বিবর্তন সংক্রান্ত নানা অজানা তথ্য সহজেই জানা যাবে।

পিআরএলের এই গবেষক দলটিতে ভারত ছাড়াও আমেরিকা, জার্মানি এবং সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা রয়েছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

বৃহস্পতির চেয়েও ১৩ গুণ বড় গ্রহের সন্ধান

Update Time : 01:28:29 pm, Wednesday, 31 May 2023