12:58 pm, Saturday, 12 September 2026

বেবি বাম্পের ছবি শেয়ার করে সুখবর দিলেন সোনম

বিনোদন ডেস্ক :: দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। গুঞ্জন ছিল আগে থেকেই, এবার প্রকাশ্যে এলো সুখবর। বেবি বাম্পের ছবি শেয়ার করেছেন সোনম নিজেই।

কয়েকটি ছবি প্রকাশ করে ক্যাপশনে তিনি নিজেকে ‘মা’ বলে সম্বোধন করেছেন। গোলাপি কো-অর্ডে একেবারে অন্যরকম দেখিয়েছে তাকে।

বেশ কয়েকদিন ধরেই সোনম কাপুরের গর্ভাবস্থা নিয়ে চলছিল নানা জল্পনা। তবে অভিনেত্রী বা তার পরিবারের পক্ষ থেকে যদিও আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে কিছু জানানো হয়নি সেই সময়ে। কিন্তু এবার সোনমের পোস্টে বিষয়টিতে নিশ্চিত সবাই। বেবি বাম্প শেয়ার করে ভক্তদের সুখবর দিয়েছেন অভিনেত্রী।

বেশ কয়েক বছর প্রেম করার পরে ২০১৮ সালের মে মাসে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনম। ২০২২ সালের আগস্টে তাদের প্রথম সন্তান বায়ুর জন্ম। এবার তাদের পরিবার আরও বড় হতে চলেছে বলে ঘোষণা করেন অভিনেত্রী।

অনিল কাপুরের কন্যা সোনম ২০০৫ সালে সঞ্জয় লীলা বনসালির সিনেমা ‘ব্ল্যাক’-এ সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৭ সালে বনসালির রোমান্টিক সিনেমা ‘সাওয়ারিয়া’য় অভিনয়ের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পা রাখেন অভিনেত্রী। এরপর থেকে তাকে ‘আই হেট লাভ স্টোরিজ’ এবং ‘রঞ্ঝনা’, ‘ভাগ মিলখা ভাগ’, ‘সঞ্জু’-র মতো সিনেমায়ও দেখা গেছে তাকে।

Tag :
About Author Information

Sirajul Islam

বেবি বাম্পের ছবি শেয়ার করে সুখবর দিলেন সোনম

Update Time : 09:45:39 am, Thursday, 20 November 2025