1:45 am, Friday, 21 August 2026

ব্রাজিলের নকআউটে ওঠার সম্ভাবনা ৯৯.৯ শতাংশ!

ডেস্ক রিপোর্ট : হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব বা দ্বিতীয় রাউন্ডের একেবারে দোড়গোড়ায় পৌঁছে গেছে সেলেসাওরা। দেশটির বিখ্যাত সংবাদমাধ্যম গ্লোবো-র কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গাণিতিক টুল ‘বোলা দে ক্রিস্তাল’ (ক্রিস্টাল বল)-এর হিসাব অনুযায়ী, ব্রাজিলের পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা এখন ৯৯.৯ শতাংশ! এমনকি এই মুহূর্তে টুর্নামেন্টের ফাইনাল খেলার দৌড়েও ৬.৮ শতাংশ সম্ভাবনা নিয়ে টিকে আছে কার্লো আনচেলত্তির দল।

গ্রুপ ‘সি’ তে ২ ম্যাচ শেষে ৪ পয়েন্ট এবং +৩ গোল ব্যবধান নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে ব্রাজিল। সমান ৪ পয়েন্ট থাকলেও +১ গোল ব্যবধান নিয়ে দ্বিতীয় স্থানে মরক্কো।

৩ পয়েন্ট নিয়ে আশা বাঁচিয়ে রেখেছে স্কটল্যান্ড, আর টানা দুই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে হাইতির।
যদি ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যায়, তবে নকআউটে তাদের মুখোমুখি হতে হবে গ্রুপ ‘এফ’ (নেদারল্যান্ডস, জাপান, সুইডেন ও তিউনিসিয়া) এর রানার্স-আপ দলের।

ক্রিস্টাল বলের বর্তমান অনুমান অনুযায়ী, ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে সুইডেন, যাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা ২৪.৭৪ শতাংশ। আর সেই ম্যাচে সুইডেনের ২৮.৮ শতাংশ সম্ভাবনার বিপরীতে ব্রাজিলের জয়ের পাল্লাই ভারী (৩৭.৫ শতাংশ)।
পরবর্তী রাউন্ডে সরাসরি কোয়ালিফাই করার জন্য ব্রাজিলের সমীকরণ এখন সমান্তরাল ও সহজ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে কেবল একটি ড্র বা ১ পয়েন্ট পেলেই চলবে ব্রাজিলের।

স্কটল্যান্ডের সঙ্গে ড্র করলে ব্রাজিলের পয়েন্ট হবে ৫, যা স্কটল্যান্ড (সর্বোচ্চ ৪ পয়েন্ট) কোনোভাবেই টপকাতে পারবে না। ফলে ব্রাজিল শীর্ষ দুইয়ে থেকে সরাসরি পরের রাউন্ডে যাবে। একই নিয়মে মরক্কোও যদি হাইতির সঙ্গে ড্র করে, তবে তারাও পরের রাউন্ডে চলে যাবে। অন্যদিকে, স্কটল্যান্ডকে সরাসরি যেতে হলে ব্রাজিলকে হারাতেই হবে।

গ্রুপের শীর্ষস্থান ধরে রাখতে ব্রাজিলকে নজর রাখতে হবে মরক্কো ম্যাচের দিকেও। স্কটল্যান্ডের সঙ্গে ব্রাজিল ড্র করলে এবং মরক্কো হাইতিকে হারাতে না পারলে ব্রাজিলই গ্রুপ চ্যাম্পিয়ন হবে। কিন্তু মরক্কো জিতে গেলে তারা ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে চলে যাবে।

যদি ব্রাজিল ও মরক্কো উভয়ই নিজ নিজ ম্যাচে জয় পায়, তবে দুজনেরই পয়েন্ট হবে ৭। যেহেতু তাদের মধ্যকার ম্যাচটি ১-১ ড্র হয়েছিল, তাই গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে গোল ব্যবধানে। মরক্কোর জয়ের ব্যবধান যদি ব্রাজিলের চেয়ে সর্বোচ্চ ১ গোল বেশি হয়, তবে ব্রাজিলই শীর্ষে থাকবে। ২ গোল বেশি হলে হিসাব হবে মোট করা গোলের ওপর, আর ৩ বা তার বেশি গোলের ব্যবধানে মরক্কো জিতলে তারাই গ্রুপ চ্যাম্পিয়ন হবে।

স্কটল্যান্ডের বিপক্ষে একমাত্র পরাজয়ই ব্রাজিলের সরাসরি নকআউটে যাওয়ার পথ সাময়িকভাবে আটকে দিতে পারে। তেমনটি হলে স্কটল্যান্ড ৬ পয়েন্ট নিয়ে ওপরে চলে যাবে এবং ব্রাজিল ৪ পয়েন্টেই আটকে থাকবে। এই অবস্থায় মরক্কো যদি হাইতির বিপক্ষে জয় বা ড্র পায়, তবে ব্রাজিল গ্রুপে তৃতীয় স্থানে নেমে যাবে।

তবে মরক্কোও যদি হাইতির কাছে হেরে যায়, তখন ৪ পয়েন্ট নিয়ে ব্রাজিল ও মরক্কো সমতায় থাকবে। সেক্ষেত্রেও গোল ব্যবধানের মারপ্যাঁচে মরক্কোর চেয়ে ১ গোল কম ব্যবধানে হারলে ব্রাজিল দ্বিতীয় হবে। ২ গোলের ব্যবধান হলে হিসাব হবে করা গোলের ভিত্তিতে।

এমনকি সব দিক থেকে পিছিয়ে ব্রাজিল যদি গ্রুপে তৃতীয়ও হয়, তাহলেও টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী সেরা আটটি ‘তৃতীয় স্থান অধিকারী’ দলের একটি হয়ে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকবে, তবে তখন তাকিয়ে থাকতে হবে অন্য গ্রুপের ফলাফলের দিকে। তাই সব হিসাব-নিকাশ দূরে ঠেলে সরাসরি যেতে স্কটল্যান্ডের বিপক্ষে ১ পয়েন্টই যথেষ্ট আনচেলত্তির দলের জন্য।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে সেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্টা বার্ষিকীতে  র্বণাঢ্য র‌্যালী ও সমবাবেশ এবং বৃক্ষরেপান কর্মসূচি অনুষ্ঠিত

ব্রাজিলের নকআউটে ওঠার সম্ভাবনা ৯৯.৯ শতাংশ!

Update Time : 07:50:00 am, Saturday, 20 June 2026