9:42 pm, Thursday, 15 October 2026

বড়লেখায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন পরিবেশমন্ত্রী

বড়লেখা প্রতিনিধি :: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন আজ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার অসচ্ছল জনগণের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বড়লেখা উপজেলা শাখা কর্তৃক বড়লেখা পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

সংক্ষিপ্ত বক্তব্যে পরিবেশমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সাধারণ জনগণের কষ্ট লাঘবে সম্ভাব্য সবকিছু করছে। তিনি বলেন, সরকারের পাশাপাশি আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনসমূহ যেকোনো প্রয়োজনে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। প্রতিবারের ন্যায় বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ অসচ্ছল তিন শতাধিক মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করার উদ্যোগ নেয়ায় সংগঠনটির নেতা-কর্মীদের ধন্যবাদ জানান পরিবেশমন্ত্রী। তিনি বলেন, দল মত নির্বিশেষে সামর্থ্যবানদের অসহায় মানুষের পাশে দাড়াতে হবে। ধনী দরিদ্র সকলে মিলে আমরা আমাদের ধর্মীয় ও জাতীয় উৎসবসমূহ আনন্দের সাথে পালন করবো।

বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট জিল্লুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ এ.কে.এম হেলাল উদ্দিন এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ প্রমুখ।

এরপর পরিবেশমন্ত্রী সিলেটে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর নামাজে জানাজায় অংশগ্রহণ করেন। মন্ত্রী তাঁর বক্তব্যে সাবেক অর্থমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি এসময় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাকে জান্নাতবাসী করার জন্য পরম করুনাময় আল্লাহর কাছে প্রার্থনা করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ার শিববাড়িতে প্রস্তুত এক হাজার হাতের প্রতিমা: আসবেন লক্ষাধিক দর্শনার্থী

বড়লেখায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন পরিবেশমন্ত্রী

Update Time : 09:52:52 am, Sunday, 1 May 2022