বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই বড়লেখা উপজেলা শাখার যৌথ উদ্যোগে শনিবার জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতœদ্বীপ বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, প্রাথমিক শিক্ষা অফিসার মীর আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক আব্দুর রব, তপন কুমার দাস, নিসচা’র সভাপতি তাহমিদ ইশাদ রিপন, সহসভাপতি আব্দুল আজিজ,সাধারণ সম্পদক আইনুল ইসলাম প্রমুখ।
4:32 pm, Wednesday, 13 May 2026
News Title :
বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:40:30 am, Saturday, 22 October 2022
- 331 Time View
Tag :
Popular Post



























