12:41 am, Wednesday, 3 June 2026

ভাষা শহীদদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। – কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে পরিবেশমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, বাংলাভাষাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা আদায়ের সংগ্রামে ভাষা শহীদদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বিশ্বে একমাত্র বাংলাভাষার জন্যই শহীদেরা নিজের জীবন ত্যাগ করেছেন। তাঁদের ত্যাগের জন্যই বাংলাভাষা এবং বাংলাদেশ আজ বিশ্বসভায় মর্যাদাপূর্ণ আসন করে নিয়েছে।

মন্ত্রী আজ একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মমন্ত্রণালয়ের পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বিভিন্ন গণমাধ্যমের সাথে এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে বাংলা হয়েছিল অন্যতম রাষ্ট্রভাষা। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক সহযোগিতায় ২১ফেব্রুয়ারি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা। মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভাষা শহীদগণ এবং বীর মুক্তিযোদ্ধাগণের ত্যাগ বৃথা যাবে না। বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ, ক্ষুধা,দারিদ্র্য ও দূষণমুক্ত নির্মল পরিবেশ সমৃদ্ধ দেশ উপহার দেয়ার লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার।

এসময় অন্যান্যের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তফা কামাল সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

পৃথিমপাশার হাসামপুর গ্রামে পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে অতিষ্ট এলাকাবাসী- তদন্তে ইউএনও

ভাষা শহীদদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। – কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে পরিবেশমন্ত্রী

Update Time : 09:39:01 am, Monday, 21 February 2022