2:39 pm, Friday, 18 September 2026

মক্কা লক্ষ্য করে হুতি হামলার অভিযোগ সৌদির, ‘রেড লাইন’ সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক :: পবিত্র নগরী মক্কাকে লক্ষ্য করে ইয়েমেনের হুতিরা ড্রোন পাঠিয়েছিল বলে অভিযোগ করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। তবে হুতিরা এ অভিযোগ অস্বীকার করেছে।

এ ঘটনায় পবিত্র স্থানগুলোর নিরাপত্তাকে ‘রেড লাইন’ বলে সতর্ক করেছে সৌদি জোট।
জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, মঙ্গলবার সন্ধ্যায় মক্কার দক্ষিণে একটি ড্রোন শনাক্ত করে ধ্বংস করে সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী।

ড্রোনটি মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের চেষ্টা করছিল বলে তার দাবি।
আল-মালিকি বলেন, দুই মসজিদ এবং সেখানে আসা মুসল্লিদের নিরাপত্তা সৌদি আরবের জন্য ‘রেড লাইন’।

হুতিদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
তবে হুতিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য হাজেম আল-আসাদ সৌদির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

মক্কাকে লক্ষ্য করার দাবি ‘পুরোনো মিথ্যা’ বলে মন্তব্য করেছেন তিনি।
ইসলামি সহযোগিতা সংস্থা মক্কা ও মদিনা অঞ্চলে হুতিদের হামলার নিন্দা জানিয়েছে। সংস্থাটি সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির পাশে থাকার কথাও জানিয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়েছে ইরান-সমর্থিত হুতিরা। মঙ্গলবার খামিস মুশাইতের একটি সামরিক ঘাঁটিতে হামলায় ১৩ জন আহত হওয়ার খবরও পাওয়া গেছে।

একই সময়ে ইয়েমেনের লোহিত সাগর উপকূলে হুতিদের অগ্রযাত্রা এবং বাব আল-মান্দেব প্রণালীর কাছাকাছি তাদের অবস্থান শক্ত হওয়ায় আন্তর্জাতিক জাহাজ চলাচল নিয়েও উদ্বেগ বেড়েছে। গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিশ্ববাণিজ্য ও তেল পরিবহনের বড় অংশ চলাচল করে।

নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় ইয়েমেনে এক লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

Tag :
About Author Information

Sirajul Islam

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর

মক্কা লক্ষ্য করে হুতি হামলার অভিযোগ সৌদির, ‘রেড লাইন’ সতর্কতা

Update Time : 09:34:48 am, Wednesday, 16 September 2026