4:02 am, Friday, 17 July 2026

মঞ্চে গুণীজনদের স্মরণ করল আর্টসেল

ডেস্ক রিপোর্ট : ‘রিদম অব ইয়ুথ’র মঞ্চে জর্জ হ্যারিসন, রবি শংকর, আজম খান, সোলস, মাইলস, আইয়ুব বাচ্চুদের স্মরণ করলো ব্যান্ডদল আর্টসেল।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বসুন্ধরা টগি ক্লাব মাঠে চলছে ‘রিদম অব ইয়ুথ’ কনসার্ট।
এতে নিজেদের পরিবেশনার মধ্য দিয়ে গুণীজনদের স্মরণ করে দলটি।

মঞ্চে ‘পথচলা’ গান দিয়ে নিজেদের পরিবেশনা শুরু করে আর্টসেল। এরপর গেয়ে শোনায় নিজেদের প্রথম অ্যালবামের টাইটেল ট্র্যাক ‘অন্যসময়’, গানটি শেষ হতেই ‘অনিকেত প্রান্তর’ গানটি গেয়ে শোনায় আর্টসেল।

এরপর দলটির প্রতিষ্ঠার ২৫ বছরপূতি উপলক্ষে জর্জ হ্যারিসন, রবি শংকর, পপগুরু আজম খান, সোলস, মাইলস, আইয়ুব বাচ্চুদের ট্রিবিউট করে একে একে (বৃষ্টি দেখে অনেক কেঁদেছি, রেল লাইনের বস্তিতে, বাংলাদেশ বাংলাদেশ, নীলা তুমি কি জান না, বৃষ্টি শেষে রূপালী আকাশ) গানগুলো পরিবেশন করে আর্টসেল।

শেষ গানের আগে মোবাইলের বাতি জ্বালিয়ে উঁচিয়ে ধরতে দর্শকদের অনুরোধ জানান আর্টসেলের সদস্যরা।

এ সময় অন্য এক মুহূর্ত তৈরি হয়, যেন আকাশের তারাগুলো জমিনে এসে গানের তালে নৃত্য করছে। এরপরেই শেষ পরিবেশনায় চলে যায় ব্যান্ড আর্টসেল। লিংকন ডি কস্তা গাইলেন ‘দুঃখ বিলাস’।

বসুন্ধরা টগি ক্লাব মাঠে ‘রিদম অব ইয়ুথ’ কনসার্টের আগে গান পরিবেশন করে ‘মেঘদল’, ‘থ্রিএডি’।

এর আগে বিকেল চারটার কিছুক্ষণ পর জুলাই-অভ্যুত্থানের চেতনা ও তারুণ্যের অজেয় শক্তি ধারণ করে শুরু হয়েছে কনসার্ট ‘রিদম অব ইয়ুথ’। শুরুতেই ২৪-এর রাজপথের তারুণ্যকে স্মরণ করেন উপস্থাপিকা মাহমুদা মাহা।

রিদম অব ইয়ুথ শিরোনামের উন্মুক্ত কনসার্ট শুরুর আগে দুপুর ২টার আগ থেকেই দর্শকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ২টার পর গেট খোলার পর দর্শকরা কনসার্টস্থলে প্রবেশ করেন।

‘রিদম অব ইয়ুথ’ কনসার্টে গান শোনাবেন দেশের অন্যতম রকস্টার নগর বাউল জেমস। তিনিই কনসার্টের মূল আকর্ষণ। আরও রয়েছে শিরোনামহীন, এভয়েড রাফা ও অ্যাঞ্জেল নুর অ্যান্ড ব্যান্ড।

কনসার্টি আয়োজনের প্রধান উদ্দেশ্য তরুণ সমাজকে সংগীত ও খেলাধুলার প্রতি আগ্রহী করা। যার জন্যই এমন ওপেন কনসার্টের আয়োজন করা হয়েছে। কনসার্টটি চলবে মাঝ রাত পর্যন্ত।

Tag :
About Author Information

Sirajul Islam

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মঞ্চে গুণীজনদের স্মরণ করল আর্টসেল

Update Time : 08:00:41 am, Saturday, 1 March 2025