11:26 am, Wednesday, 12 August 2026

মনের মতো গল্প পেলে আবারও পর্দায় ফিরবেন ববিতা

ডেস্ক রিপোর্ট ::জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেত্রী ববিতা। সত্তর ও আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। এই অভিনেত্রীকে এখন আর সিনেমায় দেখা যায়না। সম্প্রতি দেশের এক গণমাধ্যমে চলচ্চিত্রের নানান বিষয় নিয়ে কথা বলেন ববিতা।

এসময় চলচ্চিত্রে অভিনয় না করার কারণও জানান তিনি। এই অভিনেত্রী এ ও জানান, ভালো এবং মনের মতো গল্প পেলে ফের পর্দায় ফিরবেন তিনি।

ববিতা বলেন, আমাকে কেন্দ্র করে গল্প তৈরি করা হলে অবশ্যই আবারও অভিনয় করব। অভিনয়কে আমি কখনোই বিদায় বলতে পারি না।

তিনি বলেন, বর্তমানে যেসব চরিত্রের জন্য আমাকে বলা হয়, এগুলো করতে অভ্যস্ত নই। মাঝে শাকিব খানের একটি সিনেমার জন্য আমার সঙ্গে যোগাযোগ করা হয়। সিনেমার শুটিং নাকি আমেরিকা, কানাডায় হওয়ার কথা ছিল। কিন্তু আমি রাজি হয়নি। কারণ, শুধু মায়ের চরিত্রে অভিনয় করতে চাই না। কেউ যদি আমাকে কেন্দ্র করে গল্প তৈরি করে তাহলে অবশ্যই সিনেমায় অভিনয় করব।

তিনি আরও বলেন, আমাদের পাশের দেশগুলোতে দেখেন, অমিতাভ বচ্চন এই বয়সে এসেও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। শ্রীদেবী মৃত্যুর আগেও প্রধান চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু আমাদের দেশে এই চর্চাটা নেই।

সবাই মনে করে বয়স হয়ে গেলেই নায়ক কিংবা নায়িকার বাবা-মার চরিত্র ছাড়া আমাদের আর কোনো চরিত্র নেই। আর এ কারণেই সিনেমায় নেই আমি। ভালো এবং মনের মতো গল্প হলে অবশ্যই সিনেমায় দর্শক দেখবে আমাকে।

Tag :
About Author Information

Sirajul Islam

গিয়াস নগর ইউনিয়নে ৫ নং ওয়ার্ত এর জনগন মেম্বার হিসাবে শামীম আহমদ চান।

মনের মতো গল্প পেলে আবারও পর্দায় ফিরবেন ববিতা

Update Time : 07:18:16 am, Monday, 22 April 2024