2:55 am, Friday, 5 June 2026

ময়মনসিংহ সফরে ভালোবাসায় সিক্ত হলের কেন্দ্রীয় কাজী সমিতির সাংগঠনিক সম্পাদক বদরুল হক

কুলাউড়া (প্রতিনিধি: সম্প্রতি বৃহত্তর ময়মনসিংহ সফরকালে সর্বস্তরের নেতাকর্মী ও সংগঠনের সদস্যদের ভালোবাসা এবং ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতিক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, কুলাউড়ার কৃতি সন্তান কাজী এ কে এম বদরুল হক। ময়মনসিংহ জেলা কাজী সমিতির সাধারণ সভা ও ত্রি বার্ষিক কাউন্সিল অধিবেশনে যোগদানের জন্য শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ কেন্দ্রে যাত্রা পথে বিভিন্ন জেলা এবং উপজেলা নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেন।

কিশোরগঞ্জ পৌঁছালে জেলা কাজী সমিতির সভাপতি কাজী মাসুদুল আলম হারুন, সাধারণ সম্পাদক কাজী মাওলানা মোঃ আব্দুল মান্নান সাংগঠনিক সম্পাদক কাজী অলিউল্লা রাব্বানীর নেতৃত্বে জেলা নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরবর্তীতে নগরকান্দা কাজী সমিতির সভাপতি কাজী নজরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক কাজী হারেছসহ আরো অনেকে তাকে স্বাগত জানান। এরপর ফুলপুরে পৌঁছালে ময়মনসিংহ জেলা কাজী সমিতির নেতৃবৃন্দের পক্ষ থেকেও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

সফরের পথে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে এশার নামাজ আদায় ও কিশোরগঞ্জ সার্কিট হাউসে রাত্রিযাপনের সময় জেলা কাজী সমিতির সিনিয়র সহ-সভাপতি কাজী মাওলানা সিরাজ উদ্দিনের নেতৃত্বে স্থানীয় নিকাহ রেজিস্টারবৃন্দ তাকে সংবর্ধনা ও অভিনন্দন জানান। এছাড়া শেরপুরের গজনী অবকাশ কেন্দ্রে পৌঁছালে স্থানীয় নেতৃবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন। এছাড়া ভৈরব, কুলিয়ারচর, কটিয়াদী, কিশোরগঞ্জ সদর, নান্দাইল, ঈশ্বরগঞ্জ, তারাকান্দা ও ফুলপুরেও স্থানীয় নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাকে বরণ করে নেন। সফরকালে জেলা কাজী সমিতির প্রধান উপদেষ্টা কাজী মৌলানা আব্দুল হাই আল হাদীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা ওয়ালী উল্লাহ রাব্বানীর এর নিজ উপজেলা কুলিয়ারচর থেকেও পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বাজিতপুরের পক্ষ থেকে কাজী এম এ মান্নান এবং ত্রিশাল উপজেলার পক্ষ থেকে নূর মোহাম্মদের নেতৃত্বে সংবর্ধনা প্রদান করা হয়। ফেরার পথে ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী নুর মোহাম্মদের দেয়া সংবর্ধনা ও নৈশবোভোজে উপস্থিতি সফরকে আরও বর্ণিল করে তোলে।

পরবর্তীতে কিশোরগঞ্জে জেলা কাজী সমিতির সভাপতি কাজী মাসুদুল আলম হারুনের অফিস কটিয়াদীতে আনুষ্ঠানিক সংবর্ধনা ও তার নিজ বাড়িতে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন কাজী এ কে এম বদরুল হক। মৌলভীবাজার ফেরার পথে ভৈরবে কাজী আব্দুর রউফ ও কাজী সোহাগ মিয়ার নেতৃত্বে আবারও ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। ফেরার পথে হবিগঞ্জ জেলা নেতৃবৃন্দ ও ফুলেল শুভেচ্ছা জানান ।

সফর শেষে কাজী এ কে এম বদরুল হক বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসাই সংগঠনের মূল শক্তি। এই ভালোবাসাকে পাথেয় করে আমরা সামনে এগিয়ে যেতে চাই।” 

তাঁর এ সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও প্রেরণা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

Tag :
About Author Information

Sirajul Islam

ছুটি নেব কিনা? এত ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী

ময়মনসিংহ সফরে ভালোবাসায় সিক্ত হলের কেন্দ্রীয় কাজী সমিতির সাংগঠনিক সম্পাদক বদরুল হক

Update Time : 01:39:36 pm, Saturday, 27 December 2025