12:34 am, Thursday, 6 August 2026

মাতুয়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে ১৯ যাত্রী আহত

ডেস্ক রিপোর্ট :: রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল মেডিকেলের সামনে বন্ধন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ১৯ যাত্রী আহত হয়েছে। আজ শুক্রবার (২২ জুলাই) সকাল পৌনে ৬টায় এ দুর্ঘটনা ঘটে।

পরে তাদের আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আহতরা হলেন রাফি (৭), জনি (৩৫), কামাল উদ্দিন (২৫), রফিক (৩৪), মুন্নি (২২), শাহনাজ (৪৫), রাজ্জাক (৫৫), রাহাত (২০), রফিক (৩২), রুবেল (৩০), ওমর আলী (৩৫), মোসলেম (২৫), শুকুর (২৫), রওশন (২২), নাসিমা (৫৫), কামরুল (৪২), আব্দুল মান্নান (৩০), সিদ্দিক (৫৩) ও মনির (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, সকালে বন্ধন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ১৯ যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে আনা হয়।

তিনি বলেন, আহতদের বেশিরভাগ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। দুজনকে ভর্তি দেওয়া হয়েছে। আর একজনকে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

ভারত সরকারের বৃত্তিতে উচ্চশিক্ষা অর্জনে যাচ্ছেন ৫৪১ বাংলাদেশি

মাতুয়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে ১৯ যাত্রী আহত

Update Time : 07:52:11 am, Friday, 22 July 2022