11:29 am, Wednesday, 21 October 2026

মাত্র ৯ সেকেন্ডেই গুঁড়িয়ে দেওয়া হবে নয়দার ‘টুইন টাওয়ার’

আন্তর্জাতিক ডেস্ক : আর মাত্র কয়েক ঘণ্টা পরই ভেঙে ফেলা হবে ভারতের নয়দার ৪০ তলা ‘সুপারটেক টুইন টাওয়ার’। আজ রোববার স্থানীয় সময় আড়াইটা নাগাদ বিশেষ বিস্ফোরকের সহায়তায় গুঁড়িয়ে দেওয়া হবে জোড়া টাওয়ার।

উত্তর প্রদেশের নয়দা শহরের জোড়া এই বহুতল ভবনের একটির নাম অ্যাপেক্স, উচ্চতা ১০০ মিটার। অন্যটির নাম সিয়ানে, এর উচ্চতা ৯৭ মিটার। এই টুইন টাওয়ার দিল্লির কুতুব মিনারের চেয়েও লম্বা।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, বিশালাকার এ ভবন মূলত বিস্ফোরক দিয়ে গুঁড়িয়ে ফেলা হবে। মাত্র ৯ সেকেন্ডেই গুঁড়িয়ে দেওয়া হবে নয়দা টুইন টাওয়ার। এ জন্য ৩ হাজার ৭০০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হবে। বিস্ফোরণের পর চারদিকে ছড়িয়ে পড়া ধুলাবালি পরিষ্কার হয়ে স্বাভাবিক হতে ১২ মিনিট সময় লাগবে।

এরই মধ্যে ভবনে আশপাশের আবাসনের বাসিন্দাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া নয়দার কর্মকর্তারা ভবনটি ধ্বংসের সময় দুর্যোগ ব্যবস্থাপনা দল এবং হাসপাতালকে সহায়তা করার জন্য একটি কন্ট্রোল রুম চালু করেছে। শনিবার সন্ধ্যা থেকেই ঘটনাস্থলে প্রচুর পুলিশ ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, প্রয়োজনীয় অনুমতি না নিয়েই ২০১৩ সালে এই টুইন টাওয়ার তৈরির কাজ শুরু করেছিল নির্মাণ সংস্থা। স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানালেও আমলে নেয়নি তা। বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দারা দ্বারস্থ হন সুপ্রিম কোর্টের। প্রায় ৯ বছরের দীর্ঘ আইনি লড়াইয়ের পর সুপ্রিম কোর্টের রায়ে ভেঙে ফেলা হচ্ছে বেআইনিভাবে তৈরি এই নয়দা টুইন টাওয়ার। এই টুইন টাওয়ার ভেঙে ফেলতে প্রায় ২০ কোটি রুপি খরচ হচ্ছে।

এদিকে ভারতের ইতিহাসে এর আগে এত উঁচু ভবন ভেঙে ফেলার নজির দেখা যায়নি। তাই নয়দার এই সুউচ্চ বহুতল ধ্বংস ঘিরে ইতিমধ্যেই কৌতূহলের উদ্রেক তৈরি হয়েছে জনমানসে। ভবনের সঙ্গে শেষ সেলফি তুলছেন অনেকে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মাত্র ৯ সেকেন্ডেই গুঁড়িয়ে দেওয়া হবে নয়দার ‘টুইন টাওয়ার’

Update Time : 06:57:15 am, Sunday, 28 August 2022