ডেস্ক রিপোর্ট : দর্শকপ্রিয় হিন্দি ওয়েব সিরিজ ‘হীরামন্ডি’ তে আলমজেব চরিত্রে অভিনয় করেন শারমিন সেগাল। সিরিজটি মুক্তির পরই বিয়ে করে নেন এই অভিনেত্রী। গত বছর নভেম্বরে শিল্পপতি অমন মেহতার গলায় মালা দেন; এবার শোনা যাচ্ছে তার মা হওয়ার খবর।
বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই মা হলেন এই অভিনেত্রী। ‘হীরামন্ডি’ সিরিজে কাজ করে সমালোচনার পর আর কোনো ছবি কিংবা সিরিজে দেখা যায়নি তাকে।
নিজেকে যেন গুটিয়ে নেন খানিক। তিনি যে অন্তঃসত্ত্বা, সে বিষয়ে কাউকে কিছু জানননি। তবে শোনা যাচ্ছে, গত ২৮ মে মুম্বাইয়ে সন্তানের জন্ম দিয়েছেন শারমিন।
যদিও তিনি বা তার স্বামী কেউই কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি। শারমিনের স্বামী অমনের রয়েছে অঢেল সম্পত্তি; ৫৩,৮০০ কোটি রুপির মালিক তিনি।
3:49 am, Saturday, 29 August 2026
News Title :
মা হলেন অভিনেত্রী শারমিন সেগাল
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 06:43:38 am, Monday, 2 June 2025
- 247 Time View
Tag :
Popular Post






























