3:50 pm, Monday, 24 August 2026

‘মিঠাই’য়ের গল্প ফুরিয়েছে

বিনোদন ডেস্ক:জল্পনা চলছিল অনেকদিন ধরেই। তারপর পড়ে শিলমোহরও। অবশেষে জানা গেল দিনক্ষণ। ফুরিয়েছে ‘মিঠাই’য়ের গল্প। বন্ধ হতে চলেছে জনপ্রিয় এই ধারাবাহিক। কবে শেষ শুটিং? অনুরাগীদের তা জানিয়ে দিলেন সৌমিতৃষা কুণ্ডু।

গতকাল শনিবার ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন পর্দার মিঠাই। তিনি লেখেন, আমি দু’দিনের জন্য শুট করব। ৩০ ও ৩১ মে। চলতি মাসের শেষেই আমাদের ‘মিঠাই’য়েন শুটিং শেষ হবে।

অর্থাৎ আর মাত্র তিন দিন। তারপরেই বন্ধ হবে একসময়ে টানা টিআরপি তালিকার শীর্ষে থাকা এই ধারাবাহিক। অনেক আগেই সেরার মসনদ হারিয়েছে এই সিরিয়াল। নামতে নামতে তালিকার একদম তলানিতে চলে এসেছিল। সিরিয়ালটির এমন পরিণতির কথা ভাবতে পারেননি অনেকেই।

তবে টিআরপি নিয়ে কখনও আফসোস করেননি ‘মিঠাই’। এক সাক্ষাৎকারে তিনি ভারতীয় গণমাধ্যমকে বলেছিলেন, একটি ধারাবাহিকই সবসময় সেরা হবে না। নতুনদেরও জায়গা করে দিতে হবে। তাহলেই আমরা এগিয়ে যেতে পারব।

কয়েকদিন আগেই বেশ অসুস্থ পড়েন সৌমিতৃষা। তাকে পুরোপুরি বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। তবে আপাতত ভালো আছেন তিনি। ধারাবাহিকের অন্তিম পর্যায়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কমলগঞ্জে প্রতিবেশীকে ফাঁসাতে সন্তানকে হত্যা, ১২ বছর পর বাবার মৃত্যুদণ্ডের রায়

‘মিঠাই’য়ের গল্প ফুরিয়েছে

Update Time : 07:53:00 am, Sunday, 28 May 2023