6:41 pm, Friday, 24 April 2026

মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলা: আ.লীগের ৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম ব্যুরো: পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করতে রাঙামাটি যাওয়ার পথে রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনায় মামলা করা হয়েছে।

সোমবার সকালে উত্তর জেলা যুবদলের দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন বাদী হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ মামলাটি দায়ের করেন।

মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারসহ ৮৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২-৩শ’ জনকে আসামি করা হয়েছে।

মামলার আইনজীবী আশরাফুর রহমান ঢাকা টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ২০১৭ সালের ১৮ জুন পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণ করতে রাঙামাটি যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হামলার শিকার হয়েছিলেন বিএনপি প্রতিনিধিদলের গাড়িবহর। হামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের অন্তত ৫ শীর্ষ নেতা আহত হন। ভাঙচুর করা হয়েছে বহরের ১০টি গাড়ি।

ওই দিন সকাল ১০টার দিকে উপজেলার ইছাখালী এলাকায় এই ঘটনা ঘটে। মামলার আইনজীবী আশরাফুর রহমান জানান, মামলাটি আদালত আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য রাঙ্গুনিয়া থানার ওসিকে নির্দেশনা দিয়েছেন। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে থানাকে এই প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

কানাডাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টো’র নির্বাচনে চমক দেখাতে চায় এবাদ-মঈনুল-বাবলু পরিষদ

মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলা: আ.লীগের ৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Update Time : 02:29:43 pm, Monday, 19 August 2024