স্টাফ রিপোটার: স্বাধীনতা পদকপ্রাপ্ত একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমানের ৩য় মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দিবসটিতে মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন, মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ এমপি, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার জামাল উদ্দীন, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক অজয় সেন প্রমুখ। এছাড়া মরহুমের মাগফেরাত কামনায় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
9:54 pm, Thursday, 15 October 2026
News Title :
মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 06:42:25 pm, Friday, 18 August 2023
- 418 Time View
Tag :
Popular Post



























