3:04 am, Saturday, 17 October 2026

মূল্যবৃদ্ধি নিয়ে বিক্ষোভ: রাহুল ও প্রিয়াংকা গান্ধী আটক

আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াংকা গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। সংসদ ভবনের বাইরে থেকে তাদের আটক করা হয়। মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও খাদ্যপণ্যের ওপর জিএসটি বসানোর প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ করে কংগ্রেস।

রাহুল গান্ধীর নেতৃত্বে সংসদ সদস্যদের নিয়ে একটি মিছিল সংসদ থেকে রাষ্ট্রপতি ভবনের দিকে যাচ্ছিল। বিজয় চক পৌঁছানোর আগেই তাকে আটক করে পুলিশ। এ দিন সংসদ ভবন চত্বরে সোনিয়া গান্ধীকেও বিক্ষোভে দেখা গেছে।

এদিকে দেশজুড়ে বিক্ষোভ আন্দোলনে নেমেছে কংগ্রেস। দিল্লিতে জায়গায় জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করছেন কংগ্রেসকর্মীরা। প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করারও কর্মসূচি রয়েছে কংগ্রেসের। বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলছে। কংগ্রেস সংসদ সদস্যদের কয়েকজনকে টেনেহিঁচড়ে বাসে তুলতে দেখা গেছে।

এর আগে সাংবাদিকদের সঙ্গে বৈঠক করে মোদি সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ আনেন রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেন, দেশে এখন আর গণতন্ত্র অবশিষ্ট নেই। মাত্র চারজন মানুষের একনায়কত্ব চলছে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে নিরাপদ সড়ক চাই জেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মূল্যবৃদ্ধি নিয়ে বিক্ষোভ: রাহুল ও প্রিয়াংকা গান্ধী আটক

Update Time : 04:34:19 am, Saturday, 6 August 2022