5:48 am, Saturday, 22 August 2026

মৃত্যুহীন দিনে ১৮ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক::দেশে গত ২৪ ঘণ্টায় ১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৩৪৩ জনে। এ সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি। তাই মোট মৃত্যু ২৯ হাজার ৪৩০ অপরিবর্তিত রয়েছে।

আজ শনিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৪ হাজার ৬০৪ জন।

২৪ ঘণ্টায় ১ হাজার ৬১৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১ হাজার ৪০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫২ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে সেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্টা বার্ষিকীতে  র্বণাঢ্য র‌্যালী ও সমবাবেশ এবং বৃক্ষরেপান কর্মসূচি অনুষ্ঠিত

মৃত্যুহীন দিনে ১৮ জনের করোনা শনাক্ত

Update Time : 11:13:55 am, Saturday, 19 November 2022