2:49 pm, Wednesday, 22 April 2026

মৃত মায়ের বুক আকড়ে দুগ্ধপোষ্য শিশু মায়ের জন্য কাঁধছে : তিন বিশিষ্ট তদন্ত কমিটি গঠন

অর্জুন দেব নাথ : কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার ও নার্সদের অবহেলায় নারীর মৃত্যুর ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: সাজেদুল কবিরকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহবুবুল আলম ভূইয়া। কমিটির অপর দুই সদস্য হলেন ডা: জয়দীপ পাল ও ডা: সৌমিত্র কুমার সিংহ ।
গঠিত তদন্ত কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত কমিটি শুক্রবার রাত থেকে তদন্ত শুরু করছেন বলে তদন্ত প্রধান ডা: সাজেদুল কবির জানিয়েছেন।
অপর দিকে ডাক্তার ও নার্সদের অবহেলার শিকার হয়ে মৃত্যুবরণকারী সুমি আক্তারের লাশ শুক্রবার সাড়ে ১১টায় নিজ গ্রাম রহিমপুর ইউনিয়নের ধর্মপুর এলাকায় জানাজা শেষে লাশ দাফন করা হয়েছে। এ ঘটনায় জানাজায় উপস্থিত এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তদন্ত কমিটির প্রধান আবাসিক মেডিকেল অফিসার ডা: সাজেদুল কবিরের সাথে আলাপকালে তিনি প্রতিদিনের সংবাদকে জানান, ‘আমাকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাকি দুই সদস্যকে নিয়ে ৭ দিনের মধ্যে তদন্ত দেয়া হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহবুবুর আলম বহুল আলোচিত দৈনিক মৌমাছি কন্ঠের স্টাফ রিপোর্টার কে বলেন ,আমি এই ঘটনার জন্য ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি, তাদের ৭ দিনের ভিতরে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছি।
উল্লেখ্য, পেটে ব্যথা নিয়ে গত বুধবার দুপরে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিলেন এক সন্তানের জননী সুমি বেগম। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নার্সদের অবহেলায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন সুমির পরিবারের সদস্যরা।
Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

মৃত মায়ের বুক আকড়ে দুগ্ধপোষ্য শিশু মায়ের জন্য কাঁধছে : তিন বিশিষ্ট তদন্ত কমিটি গঠন

Update Time : 01:26:21 pm, Sunday, 4 July 2021