স্টাফ রিপোর্টার : পুরনো একতরফা প্রেমের জের ধরে গত ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিঃ সিলেট সদর উপজেলার প্রবাসী সানজানা প্রিয়ামের বাসায় দুর্বৃত্তরা হামলা করে । ঘটনার সময় মেয়ে সানজানা প্রিয়াম’কে খুঁজতে এসে তাকে না পেয়ে মেয়ের বাবা মোঃ সেলিম রেজা (৬১) এর উপর নাহিদ, মনসুর, সুহেল ও তার দলবল হামলা করে ।
প্রবাসী সানজানা প্রিয়াম এর বাবা মোঃ সেলিম রেজা বলেন- সিলেট শহরে তাহার বাসায় বিগত ২০ নভেম্বর রাত ১০ টার দিকে বাসার দরজা ভেঙ্গে নাহিদ ও তার দলবল ঘরে ঢুকে পড়ে। তারপর তারা সেলিম রেজার মেয়ে সানজানা প্রিয়াম, মেয়ের জামাই ও নাতিকে খুঁজতে থাকে। পরে তাদের না পেয়ে মোঃ সেলিম রেজার উপর হামলা করে। দুর্বৃত্তরা মোঃ সেলিম রেজার মাথায় আঘাত করে এবং প্রচুর মারধর করে। সন্ত্রাসীরা আমার মেয়ের ঠিকানা জানার জন্য চাপ দেয়। একপর্যায়ে তারা ঘরের মধ্যে লুটপাট শুরু করে এবং প্রায় ২০ লক্ষ টাকার স্বর্ণ ও নগদ ৭০,০০০/- টাকা নিয়ে চলে যায়।
পরবর্তীতে স্থানীয় লোকজন এসে মোঃ সেলিম রেজাকে হাসপাতালে নিয়ে যায় ও চিকিৎসা করায়।
এই ঘটনায় মোঃ সেলিম রেজা বাদী হয়ে স্থানীয় থানায় একটা সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করেন। এতে ক্ষুদ্ধ হয়ে বিগত ২৬ শে ডিসেম্বর, ২০২৫ ইং তারিখে মোঃ সেলিম রেজাকে পুনরায় নাহিদ ও তার দলবল হুমকি প্রদান করে।

নিজস্ব প্রতিবেদক 






















