5:46 pm, Wednesday, 6 May 2026

মেয়ে হওয়ার খবর লুকিয়ে রেখেছেন বিদ্যা? যা বললেন অভিনেত্রী

ডেস্ক রিপোর্ট : বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। ব্যক্তিগত জীবনে সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। ২০১২ সালে বিয়ে করলেও এখনো সন্তান নেননি তারা। অভিনেত্রী নিঃসন্তান বলেই জানতেন সকলে।
তবে সম্প্রতি একটি বাচ্চা মেয়ের সঙ্গে তাঁর ছবি ভাইরাল হয়।

বিমানবন্দরে অভিনেত্রীর সঙ্গে একটি বাচ্চা মেয়ের ছবি ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমের পাতায়। সেই ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘মিষ্টি মেয়ের সঙ্গে বিদ্যা’। তার পর থেকে শুরু জল্পনা। রটে যায় এক কন্যাসন্তান রয়েছে অভিনেত্রীর। তবে এত দিন কেন নিজের সন্তানকে লুকিয়ে রাখলেন তিনি সেই নিয়ে চলছে বিস্তর কাঁটাছেড়া। শেষমেশ সত্য জানালেন খোদ বিদ্যা।

বিদ্যা জানান, ওই বাচ্চা মেয়েটি তাঁর বোনের মেয়ে। নাম ইরা। তাঁর বোনের যমজ সন্তান এক ছেলে, এক মেয়ে। সম্পর্কে তাঁদের মাসি হলেও এই দুই খুদে তাঁর জীবনের লাইফলাইন।

একটা সময় ছিল যখন বলি তারকারা তাঁদের বিয়ে থেকে সন্তান সবটা গোপনে রাখতেন। সেই ধারণা ছিল, ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনলে হয়তো জনপ্রিয়তা কমে যেতে পারে তারকার। সেই ধারণা অবশ্য পরে ভেঙেছেন শাহরুখ খান, কারিনা কাপুর, আলিয়া ভাটের মতো তারকারা।

Tag :
About Author Information

Sirajul Islam

সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

মেয়ে হওয়ার খবর লুকিয়ে রেখেছেন বিদ্যা? যা বললেন অভিনেত্রী

Update Time : 07:03:54 am, Tuesday, 10 October 2023