2:57 am, Friday, 22 May 2026

মেসির অ্যাসিস্টে নেইমার-এমবাপ্পের গোল, পিএসজির বড় জয়

ক্রীড়া ডেস্ক :: লিগ ওয়ানের নিজেদের প্রথম তিন ম্যাচে টানা জয়ের পর সবশেষ ম্যাচে পয়েন্ট হারায় বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। মোনাকোর সঙ্গে ড্র করে পয়েন্ট খোয়ানোর পর তুলুজের বিপক্ষে আর একই ভুল করেনি ক্রিস্তফ গালতিয়েরের দল।

লিওনেল মেসির অ্যাসিস্টে দলকে প্রথমার্ধেই এগিয়ে নেন নেইমার। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়িয়ে নেন এমবাপ্পে। এই গোলের অ্যাসিস্টও করেন লিওনেল মেসি।

বুধবার (৩১ আগস্ট) রাতে তুলুজের মাঠে স্বাগতিকদের ৩-০ গোলে হারিয়েছে পিএসজি। ম্যাচের তৃতীয় গোলটি করেন হুয়ান বারনেত। দুইটি অ্যাসিস্ট করলেও গোলের দেখা পাননি মেসি।

ম্যাচের ৩৭ মিনিটে লিওনেল মেসির বাড়ানো পাস দারুণ ভাবে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। চলতি লিগে এটি তার সপ্তম গোল। এছাড়া নেইমার অ্যাসিস্ট করেছেন ছয়টি।

৫০ মিনিটে পিএসজির ব্যবধান বাড়ান এমবাপ্পে। এই গোলেও অবদান রাখেন লিওনেল মেসি। ৯০ মিনিটে পিএসজিরকে তৃতীয় গোল এনে দেন বদলি নামা হুয়ান বারনেত।

চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পিএসজি। সমান ম্যাচে পাঁচ পয়েন্ট তুলুজের।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

মেসির অ্যাসিস্টে নেইমার-এমবাপ্পের গোল, পিএসজির বড় জয়

Update Time : 07:45:35 am, Thursday, 1 September 2022