ডেস্ক রিপোর্ট : ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যেই উল্লাসে উন্মত্ত হয়ে উঠেছিলেন আর্জেন্টাইন সমর্থকরা। গোলকিপারের বাঁ পাশ দিয়ে বল জালে জড়িয়েছিলেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি।
তবে রেফারির অফসাইডের সিদ্ধান্তে সেসময় কিছুটা আশাহত হন সমর্থকরা।
কিন্তু এই হতাশা বেশিক্ষণ স্থায়ী হতে দেননি মেসি।
ম্যাচের ১৭ মিনিটের মাথায় ডি পলের বাড়ানো থ্রু বলে বক্সের বাইরে থেকেই নান্দনিক শট নেন মেসি। গোলকিপারের হাত গলে তা জড়িয়ে পড়ল জালে।
আবারও উল্লাসে ফেটে পড়লেন মেসি সমর্থকরা।
আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার মাঠের সমর্থকদের বাইরেও মাঠের অনেক দূরে বাংলাদেশের সমর্থকরাও উল্লাস করলেন।
বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় কোথাও দাঁড়ানোর জায়গাও বাকি নেই।
রাত থেকেই মিছিল, স্লোগানে নিজেদের অবস্থান জানান দিচ্ছিলেন আর্জেন্টাইন সমর্থকরা। ভোর হতে না হতেই টিএসসিসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এলাকায় খেলা দেখতে ভিড় করেন সমর্থকরা।
তাদের অধিকাংশের গায়ে আর্জেন্টিনার জার্সি। কারও কারও হাতে পতাকা। আর্জেন্টিনার খেলা ঘিরে বরাবরের মতো এবারও উন্মাদনায় আছে বাংলাদেশের সমর্থকরা। শেষ পর্যন্ত জয় নিয়ে গ্রুপ পর্বে ভালো শুরু করতে পারেন কি না, তাই দেখার বিষয়।

নিজস্ব প্রতিবেদক 





















