5:34 am, Sunday, 7 June 2026

মেসির নামটা বললেই আমার বুকের মধ্যে একটা গোল হয়ে যায় : পরীমণি

অনলাইন ডেস্ক:: আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে নিয়ে বিশ্বজুড়েই রয়েছে ভক্তদের উন্মাদনা। তার ভক্ত তালিকায় রয়েছে বাংলাদেশেরও লাখো, কোটি মানুষের নাম। প্রিয় তারকাকে ভালোবেসে নানা কাণ্ডই ঘটাতে দেখা যায় ভক্তদের।

বর্তমান সময়ে জনপ্রিয় নায়িকা পরীমণি ফুটবলে আর্জেন্টিনার অন্ধভক্ত। মেসি বলতেই পাগল তিনি। তারপরও তার নাম শুনলেই যেন গোল হওয়ার আনন্দ পান এই অভিনেত্রী।

আর্জেন্টিনা-পোল্যান্ডের খেলা শেষে পরীমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখলেন মেসির জন্য ভালোবাসার অনন্য কিছু কথা৷ পরীমনি ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছেন, ‘কমেন্ট্রি বক্সে মেসির নামটা বললেই আমার বুকের মধ্যে একটা গোল হয়ে যায়!’

এরপর আরেক পোস্টে পরী লেখেন, ‘আল্লাহ রে আমার ঘুম আসতেছে না! মেসি গো মেসি! আমার দুই চোক্ষে শুধুই মেসিই।’

এর আগে কাতারের দোহার স্টেডিয়াম ৯৭৪-এ গ্রুপের শেষ রাউন্ডে বুধবার (৩০ নভেম্বর) রাতে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে পা রাখে আর্জেন্টিনা।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাহারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

মেসির নামটা বললেই আমার বুকের মধ্যে একটা গোল হয়ে যায় : পরীমণি

Update Time : 08:07:26 am, Thursday, 1 December 2022