3:12 am, Friday, 13 March 2026

মেসি ম্যাজিকে ফিলাডেলফিয়াকে উড়িয়ে দিল মায়ামি

ডেস্ক রিপোর্ট : কোপা আমেরিকার ফাইনালের পর আর মাঠে নামা হচ্ছিলো না লিওনেল মেসির। তবে ফিরেই চমক দেখালেন লিওনেল মেসি। তার জোড়া গোলে মেজর লিগ সকারে ফিলাডেলফিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি।

ঘরের মাঠে শনিবার অবশ্য শুরুটা ভালো হয়নি মায়ামির। কেননা ম্যাচের দ্বিতীয় মিনিটেই যে পিছিয়ে পড়েছিল তারা। ফিলাডেলফিয়াকে এগিয়ে দেওয়া গোলটি করেছেন মিকায়েল উরে।

কিন্তু এরপরই ৪ মিনিটের মধ্যে মেসির জোড়া গোলে দারুণভাবে ম্যাচে ফেরে মায়ামি। মেসি গোল দুটি করেন ২৬ ও ৩০ মিনিটে। তার গোল দুটির উৎসে আবার বার্সেলোনার সাবেক দুই সতীর্থ। প্রথম গোলটিতে মেসিকে সহায়তা করেছেন লুইস সুয়ারেজ, দ্বিতীয়টির উৎস ছিলেন জর্দি আলবা। পরে যোগ করা সময়ের ৮ মিনিটে স্কোরশিটে নাম লিখিয়েছেন সুয়ারেজ। সেই গোলটিতে আবার সহায়তা করেছেন মেসি।

Tag :
About Author Information

Sirajul Islam

মেসি ম্যাজিকে ফিলাডেলফিয়াকে উড়িয়ে দিল মায়ামি

Update Time : 08:32:23 am, Monday, 16 September 2024