4:25 am, Tuesday, 11 August 2026

মৌলভীবাজারসহ সারা দেশে থানা, ট্রাফিক ও বিমানবন্দরের দায়িত্বে আনসার

বিশেষ প্রতিনিধি: ঢাকাসহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশনের অভ্যন্তরীণ নিরাপত্তা ও রাজধানী শহরে ট্রাফিকের দায়িত্ব দেওয়া হয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে। পুলিশের অনুপস্থিতিতে তাদের দায়িত্ব পালনের স্থানগুলোর নিরাপত্তা দেবে আনসার। মঙ্গলবার (৬ আগস্ট) আনসার সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 মঙ্গলবার (৬ আগস্ট) রাজধানীর কোথাও কার্যত পুলিশের কোনো তৎপরতা বা উপস্থিতি দেখা যায়নি। কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের সংগঠন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ঘোষণা করেছে, জীবনের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি পালন করবেন। ফলে, এখন কার্যত অরক্ষিত থানা ও সড়কগুলো। এমন বাস্তবতায় ট্রাফিক ব্যবস্থাপনা, থানা, এমনকি বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে।

বাংলাদেশ আনসারের গণসংযোগ কর্মকর্তা মো. রুবেল হোসাইন জানিয়েছেন, ইতোমধ্যেই ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত হয়েছে আনসার। বিমানবন্দরে আনসার মোতায়েনের প্রক্রিয়াও চলছে।

Tag :
About Author Information

Sirajul Islam

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক-সহযোগিতা নিয়ে আলোচনা

মৌলভীবাজারসহ সারা দেশে থানা, ট্রাফিক ও বিমানবন্দরের দায়িত্বে আনসার

Update Time : 01:29:15 pm, Tuesday, 6 August 2024