6:58 pm, Saturday, 25 April 2026

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আইনশৃঙ্খখলা পরিস্থিতি ভালো রাখতে র‌্যাব, পুলিশ, বিজিবির ও প্রশাসনিক অফিসারদের ভাই ডেকে অনুরোধ করলেন এমপি

বিকুল চক্রবর্তী : মৌলভীবাজার-৪ আসনের এমপি মো: মুজিবুর রহমান চৌধুরী তার নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ‍উন্নত রাখতে এবং মানুষকে যথাযত সেবা প্রদানে পুলিশ, র‌্যাব, বিজিবি ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন বাহিনীর প্রধানদের নিয়ে মত বিনমিয় করেছেন।

এ সময় তিনি সকল কর্মকর্তাদের কাছে বলেন, অভিভাবক বা শাসক নয় আপনাদের ভাই হিসেবে আমি অনুরোধ করছি আমার এলাকার মাদক আপনারা দূর করুণ, পর্যটকদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করুণ, অবৈধ বালু উত্তোলন বন্ধ করুন ও যানজট নিয়ন্ত্রনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে কাজ করুণ।

শনিবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স হলে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জিয়াউর রহমানের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলায় দয়িত্বরত র‌্যাব কমান্ডার, শ্রীমঙ্গল থানা পুলিশ, পর্যটন পুলিশ, রেলওয়ে পুলিশ, ট্রাফিক বিভাগ, হাইওয়ে পুলিশ, বিজিবি, মাদকদ্রব্য বিভাগ, অনসার বাহিনী, ফায়ার সার্ভিস, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও গণমাধ্যমকর্মীরা।

এ সময এমপি বলেন, বাংলাদেশের অন্যান্য অনেক উপজেলার তুলনায় আমার নির্বাচনী এলাকার এই উপজেলাটি কিছুটা ব্যতিক্রম। এখানে সীমান্ত এলাকা রয়েছে, অনেকগুলো পর্যটন স্পর্ট রয়েছে, চা-বাগান রয়েছে, বন রয়েছে, রয়েছে হাওর ও বালুবাহিত পাহাড়ী ছড়া —সব মিলিয়ে এখানে নানা ধরনের কার্যক্রম পরিচালিত হয়। প্রতিদিন হাজার হাজার পর্যটক এর সমাগম ঘটে এই উপজেলায়। ফলে এখানে আইনশৃঙ্খলা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একই সাথে কিছুটা চ্যালেঞ্জিংও।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে আলাধাভাবে বসেছেন শুধুমাত্র আমার এলাকার মানুষের স্বার্থে। কারণ আমার এলাকার মানুষ যেন শান্তিতে ও নিরাপদে বসবাস করতে পারে, তাদের দৈনন্দিন জীবনযাত্রা যেন নির্বিঘ্ন থাকে—এটা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। একজন জনপ্রতিনিধি হিসেবে আমি এটাকে আমার নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব মনে করি।

নির্বাচনের আগে আমি আমার এলাকাবাসীর কাছে একটি স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছিলাম—আমি আমার এলাকাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলবো। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে আপনাদের প্রত্যেকের আন্তরিক সহযোগিতা ও কঠোর ভূমিকা অত্যন্ত জরুরি। আমি বিশ্বাস করি, আমরা যদি সবাই একসাথে কাজ করি, তাহলে যেকোনো মূল্যে এই লক্ষ্য অর্জন করা সম্ভব।

বিশেষ করে কয়েকটি বিষয়ে আমাদের আরও বেশি গুরুত্ব দিতে হবে। যেমন—মাদক নির্মূল করা, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা, মোটরসাইকেল চুরি প্রতিরোধ করা, চা-বাগান এলাকায় গরু চুরি বন্ধ করা, ছোটখাটো ছিনতাই যেমন মহিলাদের গলা থেকে স্বর্ণের চেইন চুরি করা ও অপরাধ দমন করা, মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, যানজট নিয়ন্ত্রণ করা, বনের গাছ চুরি বন্ধ করা, সরকারি অফিসগুলোকে নয়টা চারটা অফিস করা ও জনবান্ধব অফিসার হয়ে সেবা প্রদান করা এবং আমাদের এলাকায় আগত পর্যটকদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা।

আমরা সবাই জানি, আইনশৃঙ্খলা রক্ষা একটি সমন্বিত দায়িত্ব। তাই র‍্যাব, পুলিশ, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, উপজেলা প্রশাসন, বন বিভাগ, ট্রাফিক বিভাগের মধ্যে আরও কার্যকর সমন্বয় ও তথ্য আদান-প্রদান নিশ্চিত করতে হবে। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে আমাদের এলাকায় একটি সুন্দর, স্থিতিশীল ও নিরাপদ আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা সম্ভব হবে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার বলেন, মৌলভীবাজার-৪ আসনের এমপি চান তার নির্বাচনী এলাকায় যেন একটি শান্তিপূর্ণ সুন্দর পরিবেশ বজায় থাকে। তিনি বিভিন্ন বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসনের সহযোগীতা চেয়েছেন। কিন্তু সহয়োগীতা নয় এমপি এর দাবী গুলো আমরা আমাদের দায়িত্ব মনে করেই পালন করছি এবং করে যাবো।

র‌্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের অধিকায়ক এ এস পি আরিফুর রহমান বলেন, সংসদ সদস্য চান তার নির্বাচনী এলাকার সুন্দর একটি পরিবেশ বিরাজ করুক। আইনশৃঙ্খলা ভালো থাকুক এলাকা মাদক মুক্ত থাকুক। আমরাও তাই চাই। আমরা সেই লক্ষেই কাজ করছি।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ার রবিরবাজারে ড্রেনেজ ব্যবস্থা বেহাল দশা – নিরব ভোমিকায় স্থানীয় প্রশাসন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আইনশৃঙ্খখলা পরিস্থিতি ভালো রাখতে র‌্যাব, পুলিশ, বিজিবির ও প্রশাসনিক অফিসারদের ভাই ডেকে অনুরোধ করলেন এমপি

Update Time : 11:03:31 am, Saturday, 25 April 2026