9:30 am, Sunday, 23 August 2026

মৌলভীবাজারে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন আনসার ও ভিডিপির সদস্যগণ

স্টাফ রিপেটার: বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। যেখানে আমাদের খাবারের প্রধান উৎস ধান এবং যার সিংহভাগ উৎপাদিত হয় বোরো মৌসুমে।
শ্রমিকের মজুরি বৃদ্ধি ও শ্রমিক সংকটের কারণে যখন বর্গা চাষী কৃষকরা ধান কাটতে দিশেহারা তখন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের সরাসরি নির্দেশনায় সিলেট রেঞ্জের উপমহা পরিচালক মহোদয়ের তত্ত্বাবধানে এবং জেলা কমান্ড্যান্ট মৌলভীবাজার সার্বিক সহযোগিতায় মৌলভীবাজার সদর উপজেলার নিতেশ্বর গ্রামের প্রান্তিক কৃষক সেজু মিয়ার পাশে দাঁড়িয়েছেন আনসার ও ভিডিপির সদস্যরা। সোমবার(০৫ মে) সকালে সদর উপজেলার নিতেশ্বর গ্রামে ফসলী মাঠে সদর উপজেলার আভি কর্মকর্তা মোঃ শরিফ উদ্দিন ও উপজেলা প্রশিক্ষক সঞ্জয় কুমার সিংহ সরাসরি এ কাজের নেতৃত্ব দেন। এ সময় ধান কাটতে সহযোগিতা করেন ১২ নং গিয়াস নগর ইউনিয়নের দলনেতা আনসার আলী, কমান্ডার বশির মিয়া, ভিডিপি সদস্য সৌরভ বৈদ্য, শিপুল বিশ্বাস, আকরাম হোসেন, মোয়াজ্জেম মিয়া নাহিদ, সাগর রুদ্র পাল, চয়ন চাষা, আব্দুল মুমিন, নয়ন নুনিয়া ও সাব্বির হোসেন প্রমুখ।

এরূপ সহযোগিতা পেয়ে বর্গা চাষী সেজু মিয়া আবেগাপ্লুত হয়ে পড়েন এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন আনসার ও ভিডিপির সদস্যগণ

Update Time : 11:57:32 am, Monday, 5 May 2025