স্টাফ রিপোর্টার :: ছয় মাদকসেবীকে হাতেনাতে আটক করে জেল হাজতে পাঠিয়েছেন মৌলভীবাজারের ইউএনও।
মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার (১১ মে) বিকেলের দিকে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা সড়কে ছয়ব্যক্তি আসর বসিয়ে গাঁজা সেবন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরীনা রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি তাদের হাতেনাতে আটক করে জেল-জরিমানা দেন। আটক ছয় ব্যক্তির প্রত্যেকেকে পাঁচদিনের জেল এবং নগদ ৫০ টাকা করে জরিমানা করেন ইউএনও।
সাজাপ্রাপ্তরা হচ্ছেন কমলগঞ্জ উপজেলার আলম মিয়া (২০), মৌলভীবাজার সদর উপজেলার মো. শফিকুল ইসলাম (২৪), রাজনগর উপজেলার সুহেল দাস (৩০) ও রাজন মিয়া (৩৩), সুনামগঞ্জের মো. সুলতান (২২) এবং কিশোরগঞ্জের দানা মিয়া (৩৫)।
ইউএনও সাবরীনা রহমান সাজার বিষয়টি নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্তদের মৌলভীবাজার কারাগারে পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক 






















