মো. ফাহাদ আহমদ: মৌলভীবাজারে চালু হয়েছে “গেইট লক” নামক স্পেশাল বাস সার্ভিস। এটি শেরপুর থেকে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলাচল করবে। রবিবার (৫ মার্চ) প্রথম বারের মতো ঐ বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে “গেইট লক” স্পেশাল বাস সার্ভিসের উদ্বোধন করেন- মৌলভীবাজার দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: কামাল হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চন্দ্র দেব, মিনিবাস মালিক সমিতির চেয়ারম্যান রশিদ উদ্দিন আহমদ, বাস মিনিবাস মালিক গ্রুফের চেয়ারম্যান আছাদ হোসেন মক্কু, শেরপুর আঞ্চলিক কমিটির সভাপতি ফারুক আহমদ।
অন্যান্যের মধ্যের উপস্থিত ছিলেন- শ্রমিক নেতা আশরাফ আলী খাঁন, শেরপুর কাউন্টােের ম্যানাজার খালিক মিয়া, ম্যানাজার এহিয়া খাঁন, ইউপি সদস্য রাজন আহমদ প্রমুখ।
সার্ভিস চালুকারী সূত্র জানায়, ভাড়া নির্ধারন করা হয়েছে শেরপুর থেকে মৌলভীবাজার ৫০ টাকা, অপর দিকে শেরপুর থেকে শ্রীমঙ্গল ১০০ টাকা ও মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল ৫০ টাকা।
“গেইট লক” বাস সার্ভিস চালুর ব্যাপারে যাত্রী ও স্থানীয় বাসিন্দারা জানান, সিলেট বিভাগের চারটি জেলার মিলনস্থল মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর জেলা শহর ও শ্রীমঙ্গল শহর থেকে অনেক দূরে হওয়াতে নির্বিঘ্নে সহজে সরাসরি যাতায়াতে অনেক ভোগান্তি পোহাতে হয়।
এমনকি যাতায়াতের ক্ষেত্রে মহা ঝামেলায় পড়তে হয়। এ ছাড়া কেউ অসুস্থ হলে চিকিৎসার জন্য আশেপাশে কোনো হাসপাতালও নেই। সেক্ষেত্রে জেলা শহরে হাসপাতালের দারস্থ হতে হয়। বর্তমানে “গেইট লক” নামক এই সার্ভিসটি চালু হওয়াতে শহরের বিভিন্ন এলাকাসহ অন্যান্য এলাকারে সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে বলে মনে করছেন তারা।

নিজস্ব প্রতিবেদক 






















