4:29 am, Wednesday, 28 October 2026

মৌলভীবাজারে চাতল বিলে লীজকৃত জলমহালে পাকা ঘর, দখলের অভিযোগ

মশাহিদ আহসদ: মৌলভীবাজার সদর উপজেলার বীরগাঁও মৌজার চাতলবিল (বন্ধ) জলমহালের লিজকৃত জায়গায় পাকা ঘর নির্মাণ করে পাহারায় লোক বসানোর অভিযোগ উঠেছে ফজিলত আলী পবনসহ কয়েকজনের বিরুদ্ধে। জলমহালের একটি অংশে পাকা ঘর নির্মাণ করে পাহারায় লোক বসিয়ে রাখতে দেখা গেছে। সেখানে পাহারায় থাকা ব্যক্তি উক্ত ভ‚মি সরকারি বলে স্বীকার করেন। সরেজমিনে এ বিষয়ে জানতে চাইলে, মাসকান্দি জনতা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি রেজাউল হক জাহাঙ্গীর, সহ-সভাপতি জমসেদ মিয়া ও সাধারণ সম্পাদক সুফল মিয়ার অভিযোগ, নবায়নকৃত বন্দোবস্তের আওতায় পরিচালিত জলমহালে অভিযুক্তরা বাধা সৃষ্টি করছেন এবং জোরপ‚র্বক মাছ আহরণের চেষ্টা করছেন। এতে এলাকায় সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলেও তাঁরা জানান। সমিতির লোকজনদের দাবি, বীরগাঁও মৌজার ৩২.২০ একর আয়তনের জলমহালটি বন্দোবস্ত নিয়ে তাঁরা পরিচালনা করছেন। এ ঘটনায় সহকারী কমিশনার (ভ‚মি), মৌলভীবাজার সদর বরাবর লিখিত আবেদন করে সরেজমিন তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা। সরকারি জলমহালের জায়গায় পাকা স্থাপনা নির্মাণের বৈধতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সমিতির নেতারা। এ বিষয়ে জানতে চাইলে প্রতিপক্ষ ফজিলত আলী পবনগংদের দাবি- আপার কাগাবলা, কনকপুর ও আমতৈল ইউনিয়নজুড়ে বিস্তৃত চাতল হাওর শত শত কৃষক,গবাদি পশুর, ঘাস সংগ্রহকারী ও হাঁস পালনকারীর জীবন-জীবিকার উৎস। আশ্বিন-কার্তিক মাসে পানি নিষ্কাশনের ফলে বোরো চাষাবাদে পানির সংকট সৃষ্টি হচ্ছে। পাশাপাশি হাওরনির্ভর সাধারণ মানুষকে দুর্ব্যবহারের শিকার হতে হচ্ছেন বলে দাবি করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

বিরোধী দলে থাকতেই কবর দিতে বাধা দিচ্ছে, রাষ্ট্রক্ষমতা হাতে গেলে কী করবে জামায়াত: তাসনিম জারা

মৌলভীবাজারে চাতল বিলে লীজকৃত জলমহালে পাকা ঘর, দখলের অভিযোগ

Update Time : 11:52:46 am, Tuesday, 27 October 2026