স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে বিপুল উৎসাহ উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্যদিয়ে স্যাটেলাইট চ্যানেল এনটিভি ২৩ বছর পেরিয়ে ২৪ বছরের পদার্পন অনুষ্ঠান পালিত হয়েছে। শনিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে এনটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
এনটিভির স্টাফ করেসপনডেন্ট এস এম উমেদ আলীর সভাপতিত্বে ও সঞ্চালনায় অলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: মনিরুল আলম, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, মৌলভীবাজার জেলা জামায়েত ইসলামীর সেক্রেটারী মো: ইয়ামির আলী, জমিয়তে উলামায়ে ইসলাম মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা জামিল আহমদ আনসারি, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসি ইকবাল আহমদ, জেলা জজ আদালতের পিপি ও এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রতিনিধি ও বিএসএনবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ছাদিক আহমদ,আহবায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম, মৌলভীবাজার প্রেসক্লাবর সদস্য সচিব ও সৈয়দ হুমায়েদ আলী শাহীন,সদর উপজেলা বিএনপি সভাপতি মজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম আহবায়ক ফাহাদ আলমসহ অন্যন্যরা।
এছাড়াও এনটিভির জন্মদিনে শুভেচ্ছা জানান, জেলা জজ আদালতের স্পেশাল পিপি এডভোকেট নিয়ামুল হক, দৈনিক ইত্তেফাক ও নিউনেশন প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, সংগ্রামের জেলা প্রতিনিধি মো: আজাদুর আজাদ, ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাত, নিউজ টুয়েন্ট্রিফোর প্রতিনিধি ও দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি মো: শাহজান মিয়া, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্তী, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মু.ইমাদ উদ দীন, এটিএন নিউজ ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি সৈয়দ মহসীন পারভেজ, আরটিভির জেলা প্রতিনিধি চৌধুরী ভাস্কর হোম, এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি এম এ হামিদ, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, মাই টিভির জেলা প্রতিনিধি সঞ্জয় দে, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি এস আর অনি চৌধুরী, দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, বৈশাখী টেলিভিশনের ইমন দেব চৌধুরী, রেডিও পল্লী কন্ঠের স্টেশন ম্যানেজার মেহদী হাসান, দৈনিক দিনকাল পত্রিকার জেলা প্রতিনিধি সৈয়দ মমসাদ আহমদ, আমাদের কন্ঠের জেলা প্রতিনিধি মশাহিদ আহমদ, এশিয়া বাণীর জেলা প্রতিনিধি ময়নুল হক চৌধুরী,দৈনিক মৌমাছি কন্ঠের স্টাফ রিপোর্টার দুরুদ আহমদ, বাংলার দিনের জাহাঙ্গীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের টিটু আলম, মোশারফ হোসেন, খেলাফত মজলিশের খিজির মোহাম্মদ জুলফিকার, সামাজিক সংগঠন বুরহান উদ্দিন (র:) সোসাইটির চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিবসহ উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সমাজকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, আইনজীবী, সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার মানুষ।
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এনটিভির জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, জুলাই আন্দোলন মাসে যখন আমি ঢাকায় ছিলাম, তখন মাঠপর্যায়ের প্রকৃত ও সত্য তথ্যগুলো সাধারণ মাধ্যমে পাওয়া যাচ্ছিল না। অধিকাংশ গণমাধ্যমে এক ধরনের কৃত্রিম বা উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশিত হচ্ছিল। সেই অবরুদ্ধ সময়ে আমার কাছে মনে হয়েছে, এনটিভি সহ দু’একটি গণমাধ্যম আমাদের প্রকৃত ও বস্তুনিষ্ঠ তথ্য পেতে সবচেয়ে বেশি সাহায্য করেছে। তিনি এই সাহসী ও দায়িত্বশীল ভূমিকার জন্য এনটিভি পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানান। এনটিভি দীর্ঘ সময় ধরে জনগণকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে এবং আমি আশা রাখি, আগামী দিনগুলোতেও এনটিভি তাদের এই পেশাদারিত্ব ও ধারাবাহিকতা বজায় রাখবে।
তিনি আরও বলেন স্বাভাবিকভাবেই, কর্মব্যস্ততার কারণে সকল সাংবাদিকবৃন্দকে একসাথে পাওয়া বেশ কঠিন একটি বিষয়। সেই হিসেবে আজকের এই আয়োজনটি আমাদের জন্য একটি চমৎকার সুযোগ তৈরি করে দিয়েছে। এর মাধ্যমে আপনাদের সাথে একটি সুদৃঢ় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হলো, যা ভবিষ্যতে আমাদের পারস্পরিক কাজের ক্ষেত্রকে আরও সহজ করে তুলবে।
পুলিশ সুপার মো: মনিরুল ইসলাম তার বক্তব্যে বলেন, সময়ের সাথে আগামীর পথে এই মূলমন্ত্রকে সামনে রেখে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি আজ ২৩ বছর পেরিয়ে ২৪ বছরে পদার্পণ করল।
প্রতিষ্ঠালগ্ন থেকেই এই চ্যানেলটি বাংলাদেশে সুস্থ বিনোদন, শিক্ষামূলক অনুষ্ঠান এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে মূলধারার গণমাধ্যমে একটি অনবদ্য স্থান করে নিয়েছে। এনটিভির এই গৌরবময় প্রতিষ্ঠাবার্ষিকীতে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে আমি এর সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। গণমাধ্যম মূলত সমাজের দর্পণ। সমাজে ঘটে যাওয়া নানা ঘটনা সঠিক, নিরপেক্ষ ও সুনীতি বজায় রেখে তুলে ধরাই এর মূল দায়িত্ব।
বর্তমানে মৌলভীবাজার জেলা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নসহ সমাজের সকল অসঙ্গতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে। আজকের এই বিশেষ দিনে আমি আশা করব, এনটিভি-সহ অন্যান্য সকল গণমাধ্যম পুলিশের এই ইতিবাচক পদক্ষেপগুলোর সাথে একাত্মতা প্রকাশ করবে এবং প্রিয় মৌলভীবাজারসহ পূরো দেশ আরও সুন্দরভাবে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালন করবে।
জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান তার বক্তব্যে বলেন, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের হাত থেকে দেশের মুক্তির আন্দোলনে এনটিভির ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে জুলাই বিপ্লবের সময় এনটিভি বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে সাহস যুগিয়েছে এবং আন্দোলনকে বেগবান করতে অনন্য অবদান রেখেছে। এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে আমি এর সকল কর্মকর্তা ও কলাকুশলীদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন এনটিভির জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, বিগত সময়ে আমাদের ওপর যেভাবে রাজনৈতিক নির্যাতন চালানো হয়েছে, ঠিক একইভাবে গণমাধ্যম ও সাংবাদিকদের ওপরও নানাভাবে নিপীড়ন করা হয়েছে— এটি আজ আমাদের সবার জানা। এই বৈরী পরিবেশের কারণে অনেকেই স্বাধীন ও নির্ভীকভাবে সত্য ঘটনা জনগণের সামনে তুলে ধরতে পারেননি।
২০০৮ সালের ১/১১ পরবর্তী সময় থেকে শুরু করে দীর্ঘ একটা সময় আমি নিজেও নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি। তখন আমার মতো সক্রিয়ভাবে রাজনীতির সাথে যুক্ত একজন ব্যক্তি একটি পত্রিকা প্রকাশ করবে, এমন পরিস্থিতি বা অনুকূল পরিবেশ ছিল না।
বিগত সময়ে যদি কোনো পত্রিকা কোনো কারণে বন্ধ হয়ে থাকে কিংবা যারা নানা প্রতিকূলতার কারণে তা প্রকাশ করতে পারেননি, ওই বিষয়টির স্বচ্ছতা যাচাই করে ইতিবাচক ভূমিকা গ্রহণ করার জন্য জেলা প্রশাসককে পুনরায় তাদের পত্রিকা প্রকাশের সুযোগ করে দেয়ার কথা জানান।
বর্তমান সরকার কোনোভাবেই সাংবাদিক বা গণমাধ্যম বিরোধী নয়। বরং সরকার সংবাদমাধ্যমের সহায়তায় মাঠপর্যায়ের প্রকৃত সত্য ঘটনা ও বাস্তব চিত্রটি জানতে আগ্রহী। আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে, দেশের
এনটিভি’র অনুষ্ঠানে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
শেষে প্রতি বছরের ন্যায় প্রতিষ্ঠা বার্ষিকীর এই আনন্দ দিনে প্রেসক্লাব ও প্রেসক্লাব প্রাঙ্গনে অতিথিরা শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে উন্নত জাতের ফলজ গাছের চারা বিতরণ করেন।

নিজস্ব প্রতিবেদক 

























