6:02 am, Wednesday, 16 September 2026

মৌলভীবাজারে ডিবির অভিযানে ৪০ পিস ইয়াবা উদ্ধার, আটক ১

:স্টাফ রিপোর্টার মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবাসহ রুমন খান নামে একজনকে আটক করা হয়েছে।

ডিবির এসআই মোহাম্মদ তোফাজ্জল হোসেনের নেতৃত্বে ডিবির একটি টিম আজ সন্ধ্যা ৫.২৫ ঘটিকার সময় মৌলভীবাজার সদর থানাধীন আটগাঁও গ্রাম থেকে রুমন খানকে আটক করে।

ডিবি সূত্রে জানা যায়, আজ বিকেলে মাদক দ্রব্য ও চোরাচালান উদ্ধারে চেকপোস্ট পরিচালনাকালে মৌলভীবাজার সদর উপজেলার ৯ নং আমতৈল ইউনিয়নের অন্তর্গত আটগাঁও গ্রামের জনৈক বিপুল মাস্টারের বাড়ির সামনে মৌলভীবাজার টু শমশেরগঞ্জ বাজারগামী পাকা রাস্তার উপর একটা সিএনজি অটোরিক্সাকে থামার জন্য সিগন্যাল দেয়। সন্দেহজনক মনে হওয়ায় সিএনজি অটো রিক্সার চালক ও যাত্রীদের দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে সিএনজি চালক মোঃ রুমন খানের পরনের জিন্স প্যান্টের পকেট থেকে একটি PILOT সিগারেটের প্যাকেটে রক্ষিত কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত রুমন খান সিলেট জেলার বালাগঞ্জ থানার পৈলনপুর গ্রামের গেদা খানের ছেলে। এই ঘটনায় মৌলভীবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

Tag :
About Author Information

Sirajul Islam

এসএসসির খাতা মূল্যায়নে সমস্যা ছিল, জবাবদিহি করতে হবে: শিক্ষামন্ত্রী

মৌলভীবাজারে ডিবির অভিযানে ৪০ পিস ইয়াবা উদ্ধার, আটক ১

Update Time : 04:28:53 pm, Sunday, 26 February 2023