সৈয়দ ছায়েদ আহমদ :: মৌলভীবাজার জেলা পলিসি ফোরামের উদ্যোগে পি,ফর ডি এর সহযোগিতায় বৃহস্পতিবার নাগরিক, সুশিল সমাজ ও সিন্ধান্ত গ্রহনকারীদের মধ্যে সমন্বয় সাধনের লক্ষ্যে ১৫দিনব্যাপী ভ্যাচুয়াল বুনিয়াদি প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে।
জেলা পলিসি ফোরামের সাধারন সম্পাদক পরিতোষ দে সঞ্চালনায় কর্মশালায় স¦াগত বক্তব্য রাখেন জেলা পলিসি ফোরামের সভাপতি নজরুল ইসলাম মুহিব। ভ্যাচুয়াল বুনিয়াদি প্রশিক্ষন কর্মশালার উদ্ভাধন করেন পি,ফর ডি এর ট্রেনিং কো-অডিনেটর নিয়োগী মোজাম্মেল হক।
অনুষ্ঠানে ভ্যাচুয়াল যোগদান করে সবার সাথে পরিচিত হন পি,ফর ডি এর টিম লিডার আর্সেন স্টেপানিয়ান । উপস্থিত ছিলেন পি,ফর ডি এর সিভিল সোসাইটির কো-অডিনেটর মোফাক্কের মোর্শেদ খান, ভ্যাচুয়াল বুনিয়াদি প্রশিক্ষন কর্মশালা প্রশিক্ষক ছিলেন পি,ফর ডি এর সিলেট বিভাগীয় কো অডিনেটর আলমগীর মিয়া, মৌলভীবাজার ডিষ্ট্রিক ফ্যাসিলেটর আকলিমা চৌধুরী, বাম্ম্রনবাড়ীযা ডিষ্ট্রিক ফ্যাসিলেটর খোদেজা বেগম। কর্মশালায় শিক্ষক,সাংবাদিক,এনজিও প্রতিনিধি ও সুশিল সমাজের প্রতিনিধিসহ ২০জন অংশ গ্রহন করেন।
3:29 am, Saturday, 22 August 2026
News Title :
মৌলভীবাজারে পলিসি ফোরামের ১৫দিনব্যাপী ভ্যাচুয়াল প্রশিক্ষক শুরু
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 01:39:13 pm, Thursday, 27 May 2021
- 501 Time View
Tag :
Popular Post





























