মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার “প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন” শীর্ষক এক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২রা জুন সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন কওে মৌলভীবাজার জেলা সমাজসেবা কার্যালয়,। সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) মামুনুর রশিদ। জেলা সমাজসেবা সহকারি পরিচালক বারীন্দ্র কুমার রায় এর পচিালনায় প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন দিক উপস্থাপন করেন গোলাপগঞ্জ সিলেট এর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল হক। সেমিনাওে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতর, মৌলভীবাজার এর উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, সমাজসেবা অধিদফতর, সিলেট এর উপপরিচালক নিবাস চন্দ্র রায়।
সেমিনাওে বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি নজরুল ইসলাম মুহিক মৌলভীবাজার প্রেসক্লাব এর আহব্বয়াক বকসি ইকবাল আহমদ সাংবাদিক এম এ হামিদ প্রমুখ।
সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
11:43 pm, Tuesday, 21 April 2026
News Title :
মৌলভীবাজারে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক সেমিনার
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 01:49:54 pm, Monday, 2 June 2025
- 188 Time View
Tag :
Popular Post
























