স্টাফ রিপোটার: এন্টিবায়োটিক ব্যবহারে সচেতন হই, সকলে মিলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে পালিত হয়েছে বিশ^ এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ। প্রতি বছর ১৮-২৪ নভেম্বর এ সচেতনতা সপ্তাহ পালিত হয়।
সোমবার (২১ নভেম্বর) সকালে সিভিল সার্জন অফিস থেকে একটি র্যালী বের হয়ে ইপিআই কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে কনফারেন্স হলে বিশ^ আন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে চিকিৎসক, ফার্মেসি মালিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, নার্সিং ইনস্টিউটের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহন করেন। এই কর্মসূচি বাস্তবায়নে সিভিল সার্জন কার্যালয় এবং ঔষধ প্রশাসন যৌথভাবে কাজ করেছে।
সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ এর সভাপতি এবং মেডিকেল অফিসার ডা. টমাস দে টিটুর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) তানিয়া সুলতানা, মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. হুমায়ুন কবির, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো আব্দুস ছামাদসহ বিভিন্ন পেশার প্রতিনিধিবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন ঔষধ তত্ত¡াবধায়ক সিরাজুম মনিরা আর অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন,মোঃ অজিউল্লাহ।
এ সময় বক্তারা বলেন, রোগ জীবানুর বিরুদ্ধে মানব জাতির প্রধান অস্ত্র এন্টিবায়োটিক জাতীয়্ ঔষধ। অতিরিক্ত, অপর্যাপ্ত বা অযৌক্তিক এন্টিবায়োটিক ব্যবহারের ফলে এন্টিবায়োটিক প্রতিরোধী জীবানু তৈরি হচ্ছে। ফলে বেশিরভাগ ইনফেকশনে এন্টিবায়োটিক কাজ করছে না। এন্টিবায়োটিকের যথাযথ ব্যবহার নিশ্চিতকরনের পাশাপাশি এন্টিবায়োটিক রেজিষ্ট্যান্ট সহনীয় মাত্রায় আনয়নের জন্য চিকিৎসকের পাশাপাশি সাধারন মানুষ এবং সংশ্লিষ্ঠ সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। এ ব্যাপারে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
3:53 pm, Monday, 31 August 2026
News Title :
মৌলভীবাজারে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালিত
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:40:22 am, Monday, 21 November 2022
- 675 Time View
Tag :
Popular Post






























